০৯:০১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

সিলেটে আটক হওয়া যাত্রীর জামা-কাপড়ে ২ কেজি সোনা, চোরাচালানের মামলা

ষাটমাকন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৫২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • / 197

সিলেট ওসমানী বিমানবন্দরে স্ক্যানারে পরীক্ষায় এক যাত্রীর পরিধেয় পোশাকে মেলে গলানো সোনার অস্তিত্ব।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর পোশাকে গলানো অবস্থায় সোনা উদ্ধারের ঘটনায় মামলা করেছে কাস্টমস কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার রাতে কাস্টমসের সহকারী কমিশনার ইফতেকার সাদাত সিলেট বিমানবন্দর থানায় চোরাচালানের মামলা করেন।

কাস্টমস সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া সোনার ওজন ২ কেজি ১৯৫ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ৩ কোটি ১০ লাখ টাকা।

গতকাল সকালে বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ ফ্লাইটে দুবাই থেকে ঢাকাগামী এক যাত্রীকে (আলীম উদ্দিন) ওসমানী বিমানবন্দরে আটক করা হয়। তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার বাসিন্দা। তাঁর পরিহিত চারটি অন্তর্বাসসহ পোশাকে গলানো অবস্থায় সোনা পাওয়া যায়। কাস্টমস ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে বিষয়টি শনাক্ত করেন।

সিলেট কাস্টমসের সহকারী কমিশনার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত, বিমানবন্দর ও এয়ারফ্রেইট বিভাগ) ইনজামাম উল হক বলেন, আটক যাত্রীর কাপড়ে থাকা সোনার চালান আলাদা করতে সিলেট জেলা স্বর্ণ শিল্পী কল্যাণ সমিতির সহায়তা নেওয়া হয়। রাতেই কাপড়গুলো পুড়িয়ে সোনা আলাদা করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিলেটে আটক হওয়া যাত্রীর জামা-কাপড়ে ২ কেজি সোনা, চোরাচালানের মামলা

আপডেট সময় : ০৮:৫২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫