০৩:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদ: তদন্তে ৬২৫ গাছের গোড়া, মালিকের দাবি ধ্বংস হয়েছে ১,২০০ গাছ Logo বড়লেখায় পাতাকুঁড়ি শিশুকিশোর থিয়েটারের নতুন কার্যকরী ও উপদেষ্টা কমিটি গঠন Logo বড়লেখায় চোরাই মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৬ Logo সিসিকের সঙ্গে স্বাস্থ্যসেবার কাজে আগ্রহী সেলফ্লেস ইউকের চিকিৎসক দল Logo একাদশ শ্রেণির অনুত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে মতবিনিময় সভা রোববার Logo ১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ Logo ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম নতুন নৌবাহিনী প্রধান Logo প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের বিশেষ সুবিধার মেয়াদ বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত Logo ফ্যামিলি কার্ড কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে আবেদন ২৫ জুলাই পর্যন্ত Logo ঈদগাহ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

পিটিয়ে হত্যার পর মরদেহ গুম, আসামির দেখানো জায়গায় মাটি খুঁড়ে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৪৯:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
  • / 493

চা বাগানের জঙ্গলে মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার করছে পুলিশ

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হবিগঞ্জের মাধবপুর থেকে নিখোঁজের সাতদিন পর চুনারুঘাটের কাপাইছড়া চা বাগানের গহীন জঙ্গলে মাটি খুঁড়ে লিটন মিয়া (৩৮) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১১টায় চুনারুঘাট উপজেলার পাইকপাড়া  ইউনিয়নের কাপাইছড়া চাবাগানের ৯ নন্বর টিলার ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। লিটন মিয়া মাধবপুর উপজেলার গোয়াছনগর এলাকার ছায়েদ আলীর ছেলে।

পুলিশ ও নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, ৩ এপ্রিল সাতছড়িতে লাকড়ি সংগ্রহের কথা বলে বাড়ি থেকে বের হন লিটন। এরপর থেকে তাঁর খোঁজ পাওয়া যায়নি। সাতদিনেও বাড়িতে ফিরে না এলে পরিবারের লোকজন বিষয়টি বুধবার পুলিশকে জানায়। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ কাপাইছড়া চা-বাগানে অভিযান চালিয়ে প্রমোদ রিকমন (৩২) নামে একজনকে গ্রেপ্তার করে। প্রমোদ কাপাইছড়া চাবাগানের মঙ্গল রিকমনের ছেলে। পরে প্রমোদকে সঙ্গে নিয়ে তার দেওয়া তথ্যমতে পাহাড়ি এলাকার কাপাইছড়া চা বাগানের ৯ নম্বর টিলার ভেতরে মাটি খুঁড়ে লিটন মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

প্রমোদ রিকমন পুলিশকে জানান, তার ১০টি গরু চুরি হয়েছে। ৩ এপ্রিল সন্ধ্যায় কাপাইছড়া বাগানে লিটনকে গরু চুরি সন্দেহে পাঁচজন মিলে আটক করে মারপিট করেন। একপর্যায়ে মাথায় আঘাত করলে মাটিতে পড়ে তাঁর মৃত্যু হয়। এরপর প্রমোদ রিকমনসহ পাঁচজন মিলে লিটনের মরদেহ মাটিতে পুঁতে রেখে চলে যান।

মাধবপুর সার্কেলের এএসপি সালিমুল হক বলেন, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার দেওয়া তথ্যমতে, কাপাইছড়া চা-বাগানের বাজারে অভিযান চালিয়ে প্রমোদ রিকমনকে (৩২) গ্রেপ্তার করা হয়। তাকে সঙ্গে নিয়ে চা বাগানের ৯ নম্বর টিলায় মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার করা হয়।

চুনারুঘাট থানার ওসি নুর আলম বলেন, ঘটনাটি জানার ১২ ঘণ্টার মধ্যে একজনকে গ্রেপ্তারের পর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনার সঙ্গে আরও যারা জড়িত তাদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পিটিয়ে হত্যার পর মরদেহ গুম, আসামির দেখানো জায়গায় মাটি খুঁড়ে উদ্ধার

আপডেট সময় : ১০:৪৯:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫