০৫:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

আমাদের সময়ের মফস্বল সম্পাদক কমর শাহজাহানের ইন্তেকাল, সাংবাদিক মহলে শোক

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৭:২২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • / 162
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দৈনিক আমাদের সময়ের মফস্বল সম্পাদক কমর শাহজাহান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোর ৪টা ৪৫ মিনিটে রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর।

কমর শাহজাহান দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, ভাই-বোন, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার সহকর্মী আশরাফুল ইসলাম। তিনি জানান, মৃত্যুর পর আমাদের সময়ের মফস্বল ডেস্কের সহকর্মীরা মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গ্রামের বাড়িতে তার লাশ নিয়ে যাচ্ছেন।

পারিবারিক সূত্র জানায়, কমর শাহজাহানের প্রথম জানাজা বিকেল ৫টার দিকে বড়লেখার গ্রামতলা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এবং দ্বিতীয় জানাজা জলঢুপ সোনাতুলা জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

সিলেট থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক জৈন্তাবার্তা’ পত্রিকার সিলেট প্রতিনিধি হিসেবে কমর শাহজাহানের সাংবাদিকতা জীবন শুরু হয়। এরপর সিলেটের ডাক, দৈনিক আজকের সিলেট-এর বার্তা সম্পাদক ছিলেন, জাতীয় দৈনিক বাংলাবাজার পত্রিকা এবং জীবনের শেষ সময় পর্যন্ত দৈনিক আমাদের সময় পত্রিকার মফস্বল সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। তিনি সাত ভাই ও তিন বোনের মধ্যে ষষ্ঠ ছিলেন।
কমর শাহজাহানের মৃত্যুতে সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তারা মরহুমের রুহের মাগফিরাত চেয়ে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আমাদের সময়ের মফস্বল সম্পাদক কমর শাহজাহানের ইন্তেকাল, সাংবাদিক মহলে শোক

আপডেট সময় : ০৭:২২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫