১০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং Logo জুড়ীতে অসহায় পরিবারের মুখে হাসি ফুটালো S&S Charity ও আল হাবিব লতিফিয়া কমপ্লেক্স Logo ভাইরাল সেই পুলিশ কনস্টেবলকে নিজ এলাকায় সংবর্ধনা Logo জুড়ীতে সৈয়দ সিরাজ আলেয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্কুল ব্যাগ বিতরণ, বৃক্ষরোপণ ও সংবর্ধনা অনুষ্ঠান Logo প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়ে বড়লেখায় বিএনপির মিছিল Logo স্পেনকে রুখে দিল বিশ্বকাপ নবাগত কেপ ভার্দে Logo পাকশাইল আইডিয়াল হাই স্কুলের অ্যাডহক কমিটি অনুমোদন, সভাপতি অধ্যক্ষ আসুক উদ্দিন Logo ‘শতাব্দীর আবিষ্কার’ সাবেত ইঞ্জিন, দারিদ্র্য থেকে মুক্তির এক নতুন ইঞ্জিন Logo সীমান্ত ব্যাংকে ‘সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার’ পদে নিয়োগ Logo কুলাউড়ার আবু সাইদ যুবদলের সহ-সভাপতি মনোনীত

মৌলভীবাজারে অতর্কিত ছুরিকাঘাতে আইনজীবী নিহত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:১৮:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • / 181

সুজন মিয়া

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সুজন মিয়া (৩২) নামের এক আইনজীবী নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার পৌরসভার মেয়র চত্বরের উত্তর পাশের ফুটপাতে এ ঘটনা ঘটে।

সুজন মৌলভীবাজার শহরতলির পূর্ব হিলালপুর গ্রামের বাসিন্দা এবং প্রায় সাত বছর ধরে জেলা জজ আদালতে আইন ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তবে কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, বিষয়টি তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে সুজন ঘটনাস্থলে একটি ফুচকার দোকানের সামনে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাঁর ওপর অতর্কিত হামলা চালিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় কয়েকজন সুজনকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আহমেদ ফয়সল জামান বলেন, ‘তাঁকে (সুজন) আমরা মৃত অবস্থায় পেয়েছি। তাঁর গলার দিকে স্ট্যাবের (ছুরিকাঘাত) দাগ ছিল। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।’

নিহত সুজনের বাবা জহিরুল ইসলাম আজ সোমবার জানান, কেন কে বা কারা তাঁকে হামলা চালিয়েছে, এ সম্পর্কে কিছুই জানেন না। পাঁচ-ছয় মাস আগে সুজন মিয়ার বিয়ে ঠিক হয়েছিল। তবে বউকে আনুষ্ঠানিকভাবে ঘরে তোলা হয়নি।

এদিকে ঘটনাস্থলের কিছু ভিডিও ফুটেজ পাওয়ার দাবি করেছেন মৌলভীবাজারের পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, ‘আমরা বিষয়টি জানার চেষ্টা করছি, কিছু ভিডিও ফুটেজ পেয়েছি। প্রত্যক্ষদর্শী যাঁরা ছিলেন, তাঁদের সঙ্গেও কথা বলেছি। কেউই ওদের (হামলাকারীদের) চিনতে পারেননি। তবে সবাই বলছেন, তাদের বয়স অল্প। বিভিন্ন দিক বিবেচনা করে আমরা তদন্তে অগ্রসর হচ্ছি। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মৌলভীবাজারে অতর্কিত ছুরিকাঘাতে আইনজীবী নিহত

আপডেট সময় : ০৯:১৮:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫