০২:৪৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন শুরু, শেষ সময় ২৭ এপ্রিল Logo সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ, বড়লেখা-জুড়ীতে উচ্ছ্বাস Logo কুলাউড়ায় রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম Logo এসএসসি সমমান পরীক্ষার্থীদের নিয়ে বড়লেখায় ছাত্রশিবিরের দোয়া মাহফিল Logo বড়লেখায় ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা Logo সুর-নৃত্য-নাট্যে মণিপুরি থিয়েটারের বর্ণিল বিষু উৎসবের সমাপ্তি Logo দুর্নীতিবিরোধী বিতর্কে জুড়ীতে চ্যাম্পিয়ন মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় Logo বিশ্ববাজারে তেলের দাম কমছে, আর দেশে বাড়ছে, খুবই দুঃখজনক: জামায়াত আমির Logo জ্বালানি তেলের জন্য সড়কেই রাত কাটাতে বাধ্য হয় বাইকাররা Logo চা বাগানের ৪ হাজার ৬শ’ ৬৮ জন অসচ্ছল শ্রমিক পাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা

বড়লেখায় ৫ দিনব্যাপী বাসন্তী পূজা শুরু

অজিত দাস, বড়লেখা থেকেঃ
  • আপডেট সময় : ০১:০৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • / 139
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় বিভিন্ন মন্দিরে পাঁচ দিনব্যাপী বাসন্তী পূজা শুরু হয়েছে। শ্রীশ্রী বাসন্তী দেবীর গজে গমন, ফল শস্যপূর্ণা বসুন্ধরা। মহাপুরুষরা বিপদকালে অশুভ শক্তি নাশের উদ্দেশ্যে আদ্যা শক্তির আরাধনা করেছেন। রামায়ণে রামচন্দ্র শরৎকালে অশুভ শক্তি নাশ করার জন্য দেবীর আরাধনা করেছিলেন।

পুরাণ অনুযায়ী, চন্দ্র বংশীয় রাজা সুরথ বসন্তকালে দেবীর আরাধনা করেন। কালের পার্থক্য হলেও আরাধনা করা হয় দেবী দুর্গারই। কালের প্রভেদের কারণে পূজা রীতির সামান্য পার্থক্য হলেও উভয় পূজার নিয়ম প্রায় একই। শরৎকালে হয় শারদীয়া দুর্গাপূজা আর বসন্তকালে দেবী দুর্গার পূজা হয় দেবী বাসন্তী রূপে। বসন্তকালের দুর্গাপূজা পরিচিত শ্রীশ্রী বাসন্তীপূজা নামে।

ষষ্ঠী ৩ এপ্রিল দেবী দুর্গার প্রতিমা স্থাপন, সপ্তমী ৪ এপ্রিল নবপত্রিকা স্নান ও পুজোর বাকি আচার পালন, অষ্টমী ৫ এপ্রিল অষ্টমীর পুজো ও সন্ধিপুজো, নবমী ৬ এপ্রিল নবমীর পুজো, বিধি পালন। এ দিন রামনবমীও পালিত হয়, দশমী ৭ এপ্রিল দেবীর বিসর্জন ও উৎসবের সমাপ্তি।

চৈত্র মাসের এই পূজা দেবী দুর্গার আরাধনায় উৎসর্গ করা হয়, যা শারদীয় দুর্গোৎসবের মতোই অত্যন্ত শুভ ও পবিত্র। মহাষষ্ঠী তিথির মাধ্যমে বাসন্তী পূজার আনুষ্ঠানিক সূচনা হয়, যেখানে দেবীর নবপত্রিকা স্থাপন ও বোধন সম্পন্ন করা হয়।

পূজার আনুষ্ঠানিকতা ও ধর্মীয় আচার পুরোহিতদের দ্বারা দেবীর বোধন ও মন্ত্রোচ্চারণের মাধ্যমে দেবী দুর্গাকে আহ্বান জানানো হয়েছে। নবপত্রিকা (কলাবউ) স্নান করিয়ে দেবীর চরণে স্থাপন করা হয়, যা প্রকৃতির শক্তির প্রতীক। সন্ধ্যায় বিশেষ পূজা, চ-ীপাঠ এবং আরতির মাধ্যমে ভক্তরা দেবীর কৃপা লাভের আশায় প্রার্থনা করেন।

মহাষষ্ঠী তিথির বড়লেখা উপজেলার বিভিন্ন স্থানের মন্দিরে বাসন্তী পূজা শুভ সূচনা পেল। ভক্তদের মনে নতুন আশা, শক্তি ও ভক্তির অনুভূতি দোলা দিচ্ছে। সবার প্রার্থনা দেবী দুর্গার কৃপায় যেন সবার জীবন শান্তি, সমৃদ্ধি ও কল্যাণে পূর্ণ হয়ে ওঠে

নিউজটি শেয়ার করুন

বড়লেখায় ৫ দিনব্যাপী বাসন্তী পূজা শুরু

আপডেট সময় : ০১:০৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫