০২:১৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সীমান্ত ব্যাংকে ‘সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার’ পদে নিয়োগ Logo কুলাউড়ার আবু সাইদ যুবদলের সহ-সভাপতি মনোনীত Logo ভারত-বাংলাদেশ সীমান্তে দেরিতে বেড়া নির্মাণ ঐতিহাসিক ভুল: আসামের মুখ্যমন্ত্রী Logo জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের Logo বড়লেখা বাজারের নিরাপত্তায় আধুনিক সিসিটিভি ক্যামেরা নেটওয়ার্ক উদ্বোধন Logo বড়লেখার সিএনজি কুলাউড়ায় চুরি, সন্ধান মিলল ছাতকে Logo বিশ্বকাপে প্রথম ধাক্কা ব্রাজিলের, কৌশলে জিতে নিল মরক্কো Logo ভিনিসিয়ুসের দুর্দান্ত গোলের পরও মরক্কোর বিপক্ষে ড্র ব্রাজিলের Logo ৯২ বছর অপরাজিত ব্রাজিল বনাম উদ্বোধনী ম্যাচ না জেতা মরক্কো Logo শহীদ ওয়াসিমের পরিবারকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র দিলেন প্রধানমন্ত্রী

বড়লেখার হাজী সামছুল হক হাইস্কুলের সভাপতি মনোনীত হলেন মাশহারুল হক

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৭:৩৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
  • / 239
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাজী সামছুল হক আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন প্রতিষ্ঠাতা পুত্র তরুণ সমাজসেবক মাশহারুল হক। চার সদস্যের পরিচালনা (এডহক) কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট। গত ১৩ মার্চ শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. মঈনুল হক স্বাক্ষরিত এক পত্রে স্কুলের প্রধান শিক্ষককে এডহক কমিটি অনুমোদনের চিঠি পাঠানো হয়েছে।

এডহক কমিটির সভাপতি তরুণ সমাজসেবক মাশহারুল হক হাজী সামছুল হক আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী হাজী সামছুল হকে তৃতীয় ছেলে এবং কাতার বিএনপির সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক উপদেষ্ঠা বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ শরীফুল হক সাজুর ছোটভাই। মাশহারুল হক যুক্তরাষ্ট্রের ম্যানচেষ্টার ইউনিভার্সিটি হতে ফিনেন্সে অনার্স ডিগ্রি অর্জন করেন এবং যুক্তরাজ্যের ক্যাপলেন ফিনেন্সিয়েল ইউকে হতে চাটার্ড একাউন্টেন্ট ডিগ্রি অর্জন করেছেন।

হজী সামছুল হক আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল উদ্দিন তার বিদ্যালয়ের ৬ মাস মেয়াদের এডহক কমিটি অনুমোদনের সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখার হাজী সামছুল হক হাইস্কুলের সভাপতি মনোনীত হলেন মাশহারুল হক

আপডেট সময় : ০৭:৩৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫