১২:২৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং Logo জুড়ীতে অসহায় পরিবারের মুখে হাসি ফুটালো S&S Charity ও আল হাবিব লতিফিয়া কমপ্লেক্স Logo ভাইরাল সেই পুলিশ কনস্টেবলকে নিজ এলাকায় সংবর্ধনা Logo জুড়ীতে সৈয়দ সিরাজ আলেয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্কুল ব্যাগ বিতরণ, বৃক্ষরোপণ ও সংবর্ধনা অনুষ্ঠান Logo প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়ে বড়লেখায় বিএনপির মিছিল Logo স্পেনকে রুখে দিল বিশ্বকাপ নবাগত কেপ ভার্দে Logo পাকশাইল আইডিয়াল হাই স্কুলের অ্যাডহক কমিটি অনুমোদন, সভাপতি অধ্যক্ষ আসুক উদ্দিন Logo ‘শতাব্দীর আবিষ্কার’ সাবেত ইঞ্জিন, দারিদ্র্য থেকে মুক্তির এক নতুন ইঞ্জিন Logo সীমান্ত ব্যাংকে ‘সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার’ পদে নিয়োগ Logo কুলাউড়ার আবু সাইদ যুবদলের সহ-সভাপতি মনোনীত

বড়লেখায় বিষপানে তরুণীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০১:১৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
  • / 179
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের রাঙ্গাউটি গ্রামের অনি বিশ্বাস (১৮) নামে এক তরুণী বিষপানে আত্মহত্যা করেছেন। সোমবার (২৪ মার্চ) রাত ৮টার দিকে তিনি বিষ পান করেন।

পরিবারের সদস্যদের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে যান এবং অনি বিশ্বাসকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে দ্রুত তাকে জুড়ী সরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেন।

মৃত তরুণীর বাবা জুতিস বিশ্বাস বলেন, আমরা হঠাৎ তার ঘর থেকে চিৎকার শুনতে পাই। গিয়ে দেখি, সে বিষ খেয়ে শুয়ে আছে এবং নড়াচড়া করছে। দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

এদিকে এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রেম ঘটিত কারণে অনি বিশ্বাস আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে তবে পুলিশের তদন্তের মাধ্যমে সবকিছু বেরিয়ে আসবে।

জুড়ী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. আবু নোমান সিদ্দিকী বলেন, রাত ৮টা ৩০ মিনিটে তাকে হাসপাতালে আনা হয়। আমরা পরীক্ষা করে দেখি, তিনি মৃত অবস্থায় রয়েছেন। তার মুখে বিষের গন্ধ পাওয়া গেছে, যা বিষপানের প্রমাণ দেয়।

জুড়ী থানার এসআই সুধীপ্ত সূত্রধর বলেন, সে বিষপানে মারা গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কাশেম সরকার দুপুরে বলেন, মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে। আত্নহত্যার কোন সত্যতা এখনও নিশ্চিত করা যায়নি।

পাথারিয়াকন্ঠ/ রিপন

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় বিষপানে তরুণীর আত্মহত্যা

আপডেট সময় : ০১:১৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫