০৮:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং Logo জুড়ীতে অসহায় পরিবারের মুখে হাসি ফুটালো S&S Charity ও আল হাবিব লতিফিয়া কমপ্লেক্স Logo ভাইরাল সেই পুলিশ কনস্টেবলকে নিজ এলাকায় সংবর্ধনা Logo জুড়ীতে সৈয়দ সিরাজ আলেয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্কুল ব্যাগ বিতরণ, বৃক্ষরোপণ ও সংবর্ধনা অনুষ্ঠান Logo প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়ে বড়লেখায় বিএনপির মিছিল Logo স্পেনকে রুখে দিল বিশ্বকাপ নবাগত কেপ ভার্দে Logo পাকশাইল আইডিয়াল হাই স্কুলের অ্যাডহক কমিটি অনুমোদন, সভাপতি অধ্যক্ষ আসুক উদ্দিন Logo ‘শতাব্দীর আবিষ্কার’ সাবেত ইঞ্জিন, দারিদ্র্য থেকে মুক্তির এক নতুন ইঞ্জিন Logo সীমান্ত ব্যাংকে ‘সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার’ পদে নিয়োগ Logo কুলাউড়ার আবু সাইদ যুবদলের সহ-সভাপতি মনোনীত

ছাত্র-সমাজই প্রতিবার বড় পরিবর্তনের অগ্রদূত হয়েছে

বড়লেখায় ছাত্র অধিকার পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রেদওয়ান আহমদ, বড়লেখা (পৌরসভা) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:০৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • / 164
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখায় জুলাই গণঅভুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বড়লেখা উপজেলা শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ মার্চ) বড়লেখার জিম্মি রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয় এ ইফতার মাহফিল।

অনুষ্ঠানে গণঅধিকার পরিষদ মৌলভীবাজার জেলা শাখার দপ্তর সম্পাদক রেজাউল করিমের সভাপতিত্বে ও ফরহাদ আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি মাহবুবুল আলম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সহ সভাপতি নাজমুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সাবেক সভাপতি মাহবুবুর রহমান রুমেল,সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসেন। এসময় গণঅধিকার পরিষদের সকল অঙ্গসংগঠন, ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র জমিয়ত, ছাত্র মজলিস সহ ফ্যাসিবাদ বিরোধী সকল ছাত্র সংগঠনের ৩ টি উপজেলা ও কলজে পৌর শাখার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি মাহবুবুল আলম বলেন, বাংলাদেশ এক সোনালী স্বপ্ন নিয়ে স্বাধীন হয়েছিল একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মর্যাদাশীল রাষ্ট্র গড়ার স্বপ্ন। কিন্তু দুঃখের বিষয় আজও আমাদের তরুণ প্রজন্ম ন্যায়বিচার, শিক্ষা, কর্মসংস্থান ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত। সম্মানিত ছাত্রনেতারা, বাংলাদেশের ইতিহাস সাক্ষী ছাত্রসমাজই প্রতিবার বড় পরিবর্তনের অগ্রদূত হয়েছে – হোক তা ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ কিংবা গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম। আজও দেশ এক সংকটময় মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছে। শিক্ষা ব্যবস্থা, বেকারত্ব, দুর্নীতি ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে আমাদের সম্মিলিতভাবে রুখে দাঁড়াতে হবে। আমাদের উপজেলায় বিভিন্ন ছাত্র সংগঠন রয়েছে, যাদের উদ্দেশ্য একটাই—ছাত্রদের অধিকার রক্ষা করা, শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া। তাই দল-মত নির্বিশেষে আমাদের এক হয়ে কাজ করতে হবে। বিভেদ ভুলে, একে অপরের প্রতি সম্মান রেখে, আমরা যদি একসঙ্গে কাজ করি, তবে অবশ্যই পরিবর্তন আনতে পারবো। আমি আজ এই মঞ্চ থেকে উপজেলার সকল ছাত্র সংগঠনের নেতাকর্মীদের এই আহ্বান জানাই।

ইফতারের পূর্ব মুহুর্তে দোয়া পরিচালনা করেন ছাত্র জমিয়ত বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ তায়্যিব।ইফতার পরবর্তীতে অনুষ্ঠানের প্রধান অতিথি মাহবুবুল আলমকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ছাত্র-সমাজই প্রতিবার বড় পরিবর্তনের অগ্রদূত হয়েছে

বড়লেখায় ছাত্র অধিকার পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:০৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫