১২:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শরীফপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা আবুল হোসেন Logo কুলাউড়ায় গাঁজাসহ স্ত্রী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo কুলাউড়ায় যানজট নিরসনে এমপি’র কঠোর হুঁশিয়ারী Logo সীরাতুন্নবী (সাঃ) মাহফিল উপলক্ষে বড়লেখা কলেজ ছাত্রশিবিরের আলোচনা Logo বিদিশা গুলশান থেকে গ্রেপ্তার, প্রতারণা মামলায় দুই বছরের সাজা Logo বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ে সংবর্ধিত তিন গুণী শিক্ষক Logo প্রকৃতি রক্ষা করেই হাকালুকি হাওর ঘিরে গড়ে উঠতে পারে বাংলাদেশের নতুন পর্যটন অর্থনীতি Logo নিরাপদ ও বৈধ অভিবাসন বিষয়ে সিলেটে কনটেন্ট ক্রিয়েটর ও সাংবাদিকদের কর্মশালা Logo শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ২৫ কোটি টাকা দিল কাফকো Logo লিডিং ইউনিভার্সিটিতে রোবটিকস কর্মশালার সমাপনী অনুষ্ঠান

বড়লেখায় তালিমপুর ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল

বছরে বারোটি মাসের মধ্যে অন্যতম একটি মাস হচ্ছে রমজান মাস: মুহাম্মদ কামাল উদ্দিন

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৫:৪২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
  • / 251
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা জামায়াতে ইসলামের শূরা ও কর্মপরিষদ সদস্য এবং উপজেলা যুব বিভাগের সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন বলেছেন, বছরে বারোটি মাসের মধ্যে অন্যতম একটি মাস হচ্ছে রমজান মাস। এগারোটি মাস আমরা কীভাবে পরিচালনা করব; তার জন্য মহান আল্লাহ এই একটি মাস আমাদের দিয়েছেন। তাকওয়া অর্জনের উত্তম সময় রমজান মাস। রোজার পুরস্কার আল্লাহ নিজেই তার বান্দাদের প্রদানের ঘোষণা দিয়েছেন।

তিনি বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে স্থানীয় হাকালুকি উচ্চ বিদ্যালয় মাঠে তালিমপুর ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে আয়োজিত মাহে রামাদ্বানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ইফতার মাহফিলে প্রায় ছয় শতাধিক মানুষ অংশ নেন।

তরুণ সমাজসেবক মুহাম্মদ কামাল উদ্দিন কোরআনের সূরা আল বাকারার আয়াত উদ্ধৃতি দিয়ে বলেন, রমজান সেই মাস, যে মাসে কোরআনুল কারীম নাজিল হয়েছে। এ মাসে যদি তোমরা রোজা রাখো তা তোমাদের জন্য কল্যাণকর হবে, যদি তোমরা তা বুঝতে পারো।

তিনি সহিহ বুখারি ও মুসলিম শরীফের হাদিস উদ্ধৃতি দিয়ে বলেন, নবী করিম সা. বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। যে ব্যক্তি ঈমান ও নেক নিয়তে কিয়ামুল লাইল করবে, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। যে ব্যক্তি এই মাসের শেষের দিকে শবে কদর তালাশের উদ্দেশ্যে ইতিকাফ করবে এবং দিনটি পালন করবে তার তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে। আমরা যদি রাসুলের সেই অমীয় বাণী বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি তাহলে আমাদের জীবন কল্যাণকর হবে।

বিদায় হজের ভাষণে নবী করিম সা. দুটি জিনিস আমাদের আঁকড়ে ধরতে বলেছেন উল্লেখ করে তিনি বলেন, একটি হচ্ছে আল্লাহর কিতাব। অপরটি হচ্ছে নবী করিম সা.-এর সুন্নাহ। এ দুটি জিনিস আঁকড়ে ধরতে পারলে আমরা দুনিয়া এবং আখেরাতেও কল্যাণকামী হবে।

তালিমপুর ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি মিজানুর রহমান সাজুর পরিচালনায় ও  তালিমপুর ইউনিয়ন জামায়াতে ইসলামির সভাপতি মাওলানা মহিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা উলামা বিভাগের সেক্রেটারি মুফতি জিয়াউল হক, সিলেট শাহজালাল জামেয়া ইসলামিয়া পাঠানটুলার আরবি প্রভাষক মাওলানা তোফায়েল আহমদ, ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মাওলানা কাজী রুহুল আমিন, সেক্রেটারি মো. আব্দুল বাছিত, উপজেলা যুব বিভাগের সহ-সাধারণ সম্পাদক তওহিদ সারওয়ার মান্না, মাস্টার সমজিদ আলী, মাওলানা সালেহ আহমদ।

। এসময় মো. আব্দুল খালিক, জহির আলী, মো. হেলাল উদ্দিন, বশির আহমদ, ইউনিয়ন যুবকল্যাণ পরিষদের সভাপতি রাহেল আহমদ, মনজুরুল ইসলাম, নিমার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

মাহফিলে সাবেক দায়িত্বশীল মাওলানা আফম আব্দুর রহমান, ক্বারী মাওলানা মহিবুর রহমান, মাওলানা ইয়াকুব আলী ও মাওলানা তাজ উদ্দিনের রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন বড় ময়দান জামে মসজিদের খতিব মাওলানা আব্দুর রহমান।

পাথারিয়াকন্ঠ/ রিপন

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় তালিমপুর ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল

বছরে বারোটি মাসের মধ্যে অন্যতম একটি মাস হচ্ছে রমজান মাস: মুহাম্মদ কামাল উদ্দিন

আপডেট সময় : ০৫:৪২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫