০৩:১৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

র‍্যাংকিংয়ে উন্নতির তাগিদ বাফুফের নতুন পার্টনারের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:২৮:১৪ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
  • / 168

ইউসিবি ব্যাংকের প্রধান কার্যালয়ে দুই পক্ষের মধ্যে পাঁচ বছরের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জাতীয় পুরুষ ফুটবল দলের প্রায় এক যুগ কোনো স্পন্সর ছিল না। তাবিথ আউয়াল বাফুফে সভাপতি হওয়ার মাস চারেক পর জাতীয় দলে পৃষ্ঠপোষক হিসেবে পেয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংককে (ইউসিবি)। আজ ব্যাংকের প্রধান কার্যালয়ে দুই পক্ষের মধ্যে পাঁচ বছরের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ইউসিবির সঙ্গে বাফুফের পথচলাকে স্পন্সর নয় পার্টনার হিসেবে দেখছেন, ‘ইউসিবি ও বাফুফে স্পন্সর নয় একে অন্যের পার্টনার। আমরা একে অন্যের সহযোগী।সামনের দিনগুলোতে এক সঙ্গে আলোচনা করেই পথ চলব।’

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পেছনে বাফুফের বছরে কয়েক কোটি টাকা ব্যয় হয়। ইউসিবি জাতীয় দলের পৃষ্ঠপোষক হওয়ায় বাফুফের জন্য স্বস্তির হলেও টাকার অঙ্ক উল্লেখ করেননি বাফুফে সভাপতি, ‘অন্য চুক্তির মতোও আমরা এই চুক্তির আর্থিক বিষয় উল্লেখ করছি না। তবে অবশ্যই আমাদের ম্যাচ খেলা, ক্যাম্প এসকল বিষয়ে তারা আর্থিক সহায়তা দেবে পাশাপাশি ডিজিটাল মার্কেটিংও করবে৷’

বাফুফের সঙ্গে ইউসিবি বিগত সময়েও কাজ করেছে। এবার পাঁচ বছরের বড় চুক্তিতে যাওয়ার পেছনে ব্যাংকটির চেয়ারম্যান শরীফ জহির বলেন, ‘প্রতিষ্ঠার জন্মলগ্ন থেকে ইউসিবি খেলাধুলাকে মূল্যায়ন করে আসছে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। বাংলাদেশেও এটা জনপ্রিয় হওয়ার সকল উপাদান রয়েছে। আমরা মনে করেছি এখনই বাংলাদেশের ফুটবলে সহায়তা করার উপযুক্ত সময়। তাই বাফুফে সভাপতির আহ্বান পাওয়া মাত্রই সাড়া দিয়েছি। যাতে ফুটবল সেই হারানো গৌরব ফিরে পায় এবং ফিফা-এএফসি র্যাংকিংয়ে উন্নতি করে।’

বাফুফে বিগত সময়ে অনেক পৃষ্ঠপোষক পেলেও দীর্ঘ মেয়াদে স্থায়ী হয়নি। বাফুফের নতুন কমিটির কাছে এটা চ্যালেঞ্জ হলেও তারা আশাবাদী, ‘ইউসিবি আমাদের পার্টনার হিসেবে র‍্যাংকিংয়ে উন্নতি চায় এবং খেলার মানের প্রতিদ্বন্দ্বিতা প্রত্যাশা করে। আমরা সেটা চেষ্টা করব। এর পাশাপাশি একটি প্রতিষ্ঠান অন্য প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করার আগে সেই প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা দেখে। সম্প্রতি ফিফা বাফুফের ওপর আর্থিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে।’

বাফুফে সম্প্রতি দৌড়ের সঙ্গে কিট পার্টনার চুক্তি করেছে। দুই বছরের চুক্তিতে এক বছর পর্যবেক্ষণমূলক রয়েছে। ইউসিবির পাঁচ বছর চুক্তি নিয়ে বাফুফে সভাপতি বলেন, ‘চুক্তির মধ্যে অবশ্যই নানা বিষয় রয়েছে। সবচেয়ে বড় বিষয় তারা আমাদের পার্টনার। ফুটবলের স্বার্থে আমরা নন ফাইন্যান্সিয়াল অন্য প্রতিষ্ঠানকেও যুক্ত করতে পারব।’ এ নিয়ে ব্যাংকের এমডি মামুনুর রশীদ বলেন, ‘আমরা আগামী দিনগুলো একসঙ্গে চলব। সেই পথ মসৃণ, আঁকাবাকাও থাকবে ৷ একসঙ্গেই সেই পথ পাড়ি দেব এজন্য ভবিষ্যতের পরিস্থিতি অনুযায়ী আমরা একসঙ্গে চলব।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

র‍্যাংকিংয়ে উন্নতির তাগিদ বাফুফের নতুন পার্টনারের

আপডেট সময় : ০২:২৮:১৪ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫