০২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

দালাল চক্রের সদস্যরা কৌশলে পালিয়ে যায়

তারা সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিল

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৯:০০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • / 276
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কুমারশাইল সীমান্ত থেকে দুই নারীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) ভোররাতে অভিযান চালিয়ে তাদের আটক করে বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) লাতু বিওপির সদস্যরা।

আটককৃতরা হলেন- কুমিল্লা জেলার সদর থানার রামপুর গ্রামের আমেনা ও নড়াইল সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের হালিমা খাতুন। বিষয়টি নিশ্চিত করেছেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কাশেম সরকার।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোররাতের দিকে মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুর ইউনিয়নের কুমারশাইল সীমান্ত এলাকায় টহল চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা মেইন পিলারের (নম্বর-১৩৬৭) অভ্যন্তরে কুমারশাইল এলাকা থেকে দুই নারীকে আটক করে। তারা সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিল।

স্থানীয়রা জানান, আটকের পর জিজ্ঞাসাবাদে দুই নারী জানায়, তারা দালালের মাধ্যমে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। তবে দুই নারীকে আটক করা গেলেও তাদের সাথে থাকা দালাল চক্রের সদস্যরা কৌশলে পালিয়ে যায়।

এদিকে বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের জন্য সীমান্ত রেখা অতিক্রিম করার অপরাধে লাতু বিওপির (৫২-বিজিবি) নায়েক দেবাশীষ রায় বাদী হয়ে আটক দুই নারীর নামে বড়লেখা থানায় মামলা করেছেন।

এ বিষয়ে ওসি মোহাম্মদ আবুল কাশেম সরকার বলেন, ‘বাংলাদেশ থেকে ভারতের অনুপ্রবেশের চেষ্টার অপরাধে বিজিবির পক্ষ থেকে দুই নারীর নামে মামলা দেওয়া হয়েছে। আটক দুই নারীকে আদালতের মাধ্যমে মৌলভীবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পাথারিয়াকন্ঠ/ রিপন

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দালাল চক্রের সদস্যরা কৌশলে পালিয়ে যায়

তারা সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিল

আপডেট সময় : ০৯:০০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫