০১:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo গোল্ডেন বুটের লড়াইয়ে মুখোমুখি এমবাপ্পে ও হালান্ড Logo মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন ফুটবলারের স্ত্রী Logo বিশ্বকাপের মঞ্চেই বিদায় বললেন গিলের্মো ওচোয়া, শেষ হলো মেক্সিকোর এক স্বর্ণালী অধ্যায় Logo রাউন্ড অব ৩২-এ জাপানের কাছে বিদায় নেবে ব্রাজিল Logo বড়লেখায় কাদামাটিতে পিচ্ছিল সড়ক, জনস্বার্থে নিসচা’র উদ্যোগে সংস্কার কার্যক্রম Logo জাপান-সুইডেন ড্র, নকআউটে উঠল দুই দলই Logo ভিনির বাতিল গোল নিয়ে রেফারিকে যা বললেন ব্রাজিল কোচ Logo জার্মানিকে হারিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়ল ইকুয়েডর Logo শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে স্বচ্ছতা নিশ্চিতে ১২ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি Logo আজ কুলাউড়ায় আসছেন এনসিপির নাসির উদ্দীন পাটোয়ারী ও সারজিস আলম

সুনামগঞ্জে সাতটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৫৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
  • / 447

বিভিন্ন অনিয়মের দায়ে সাতটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত ও বাজার মনিটরিং কমিটি।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলার সদর উপজেলায় আজ বিভিন্ন অনিয়মের দায়ে সাতটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার তিনশ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত ও বাজার মনিটরিং কমিটি।

আজ মঙ্গলবার বিকাল সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত সদর উপজেলার টুকের বাজারে ও পৌর এলাকায় পৃথক অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার (এনডিসি) সাকিবুর রহমানের নেতৃত্ব বাজার মনিটরিং এ অংশ নেন জেলা ক্যাবের সিনিয়র সহসভাপতি মো. দিলোয়ার হোসেন, সাধারণ সস্পাদক ও বাজার মনিটরিং কমিটির সদস্য  মোহাম্মদ শাহজাহান চৌধুরী প্রমুখ।

এসময় সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রিফাতের নেতৃত্বে একদল পুলিশ সদস্য বাজার মনিটরিং কমিটিকে সহযোগিতা করেন।

বাজার মনিটরিং কমিটি সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালযের সহকারি কমিশনার সাকিবুর রহমানের নেতৃত্বে বাজার মনিটরিং কমিটি সুনামগঞ্জ শহরের স্টেশন রোড ও জগন্নাথবাড়ি রোডে এ অভিযান চালায়।

অভিযানকালে ফুটপাতে মালামাল রাখার দায়ে স্টেশন রোডের ফল ব্যবসায়ী হোসেনকে ২ হাজার টাকা, নষ্ট ফল রাখার দায়ে ফল ব্যবসায়ী সজিব দাসকে একহাজার টাকা, ফুটপাতে মালামাল রাখার দায়ে জগন্নাথবাড়ি রোডের মুদি দোবানী রনি ষ্টোরকে একহাজার টাকা, সত্যেন্দ্র দেবকে ২ হাজার টাকা, জয় ষ্টোরকে তিনশ’ টাকা, মেয়াদ উত্তীর্ণ মালামাল রাখা ও মালামাল রেখে ফুটপাত দখল করার দায়ে বাবুল এণ্ড সন্সকে তিনহাজার টাকা জরিমানা করা হয়েছে।

অপরদিকে, সদর উপজেলার টুকের বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা ও ফ্রিজে নষ্ট ঔষধ রাখার দায়ের জামান মেডিকেল হলকে পাঁচহাজার টাকা জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুনামগঞ্জে সাতটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট সময় : ০১:৫৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫