০৮:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo আবেদ রাজার বক্তব্যের কড়া জবাব দিল কুলাউড়া বিএনপি Logo আগামীকাল বড়লেখায় আসছেন মুফতি সৈয়দ ফয়জুল করিম চরমোনাই Logo আর কারও জার্সিতে ‘ফাইভ স্টার’ নেই- মনে করিয়ে দিলেন ব্রাজিল তারকা Logo লোহাগাড়ায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষে আহত ৪ Logo ‘বাজেট’ শব্দটি কীভাবে এল, আয়-ব্যয়ের হিসাবের বাইরেও যা জানা জরুরি Logo ৪ লাখ টাকার বেশি বেতনে টিআইবিতে চাকরির সুযোগ Logo লিডিং ইউনিভার্সিটির ‘ইইই’ বিভাগে রেকর্ড ভর্তি ও ৪৫তম ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন Logo এএসপি পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়, অবশেষে আটক Logo কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীতকরণ Logo রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত

ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করেছে পুলিশ

বড়লেখায় মসজিদের জায়গা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ: আহত  ৬

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৮:০০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
  • / 220
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ১০ নং দক্ষিণ ইউনিয়নের পশ্চিম গাংকুল গ্রামের ফাতেমা জামে মসজিদের জায়গা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সোমবার (১০ মার্চ) ফাতেমা জামে মসজিদের জায়গা ভরাটের জেরে মসজিদের মুসল্লীদের উপরে অপর পক্ষের হামলায় গুরুতর আহত ৬ জনের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সুত্রে জানা যায়, সবাই একই মসজিদের মুসল্লী, মসজিদ কমিটির পক্ষ থেকে মসজিদ সংলগ্ন ঈদগাহতে মাটি ভরাটের কাজ চলছিলো। মাওলানা আপ্তাব উদ্দিন বর্তমানে ফাতেমা জামে মসজিদের অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সোমবার (১০ মার্চ) যোহরের নামাজ আদায় করার জন্য মসজিদ যান, এরপর তিনি মাটি ভরাটের কাজ ঠিক মতো হচ্ছে কি না সেটি তদারকি করছিলেন ঠিক তখনই মাটি ভরাটের কাজে বাধা দেন ওপরপক্ষের নূর উদ্দীন। তখন মাওলানা আপ্তাব উদ্দিন প্রতিবাদ করায় নূর উদ্দীন দেশীয় অস্ত্রসহ এগিয়ে আসেন সেখানে মসজিদের মুসল্লীরা তাৎক্ষণিক দু’জনকে সরিয়ে নেন। এরপর তারা বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। পরে যোহরের নামাজ আদায় করে যার-যার কর্মস্থলে চলে যান। এর জের ধরে আছরের নামাজের পর নূর উদ্দীনের পরিবারের ১০-১২ জন নিয়ে মসজিদের মুসল্লীদের উপর সংঘর্ষ চালায় তারা । এই সংঘর্ষে গুরুতর আহত ৬ জনের মধ্যে ৪ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ বাসায় রয়েছেন এবং ইমরুল ইসলাম(২৮) ও লোকমান আহমদ(৩৮) এই দুই জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কাশেম সরকার জানান, এ ঘটনায় ইতোমধ্যে ৪ জনকে আটক করা হয়েছে এবং তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।বাকি আসামিদেরকে দ্রুত আইনের আওতায় আনার জন্য চেষ্টা চলমান রয়েছে।

পাথারিয়া কন্ঠ/রিপন

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করেছে পুলিশ

বড়লেখায় মসজিদের জায়গা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ: আহত  ৬

আপডেট সময় : ০৮:০০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫