মুজিবুর রহমান মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক নির্বাচিত
- আপডেট সময় : ০৯:২১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
- / 142
মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির জরুরি সভা সম্প্রতি জেলা বারের এক নম্বর ভবনে সমিতির বিদায়ী সভাপতি এডভোকেট কামাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট জয়নুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত জরুরি সাধারণ সভায় এডভোকেট সৈয়দ আনোয়ার মাহমুদ, এডভোকেট শান্তিপদ ঘোষ, এডভোকেট মুজিবুর রহমান মুজিব, এডভোকটে মিজানুর রহমান মিজান, এডভোকেট ফয়সল আহমদ ও বিজ্ঞ জিপি এডভোকেট মামুনুর রশীদ, পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী, বিশেষ পিপি এডভোকেট বকশি জুবায়ের আহমদসহ অন্যান্য আইনজীবীরা আলোচনায় অংশগ্রহণ করেন। সমিতির সংবিধান মোতাবেক মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এবং কমিটি নির্ধারিত সময়ের মধ্যে বার্ষিক নির্বাচন সম্পন্ন না করতে পারায় কমিটির মেয়াদান্তে একটি এডহক কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। সর্বসম্মত সিদ্ধান্তানুযায়ী সিনিয়র আইনজীবী, সাবেক পি.পি, সাবেক দুই মেয়াদে সম্পাদক এবং চার মেয়াদে সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও লেখক এডভোকেট মুজিবুর রহমান মুজিবকে আহ্বায়ক নির্বাচিত করা হয়। তিন মাস মেয়াদের মধ্যে নির্বাচন সম্পন্ন করার জন্য আহ্বায়ক কমিটিতে ১১ জন সদস্য নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- এডভোকেট সৈয়দ আনোয়ার মাহমুদ, এডভোকেট শান্তিপদ ঘোষ, বিজ্ঞ জিপি এডভোকেট মামুনুর রশীদ, পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী, এডভোকেট কামাল উদ্দিন আহমদ চৌধুরী, এডভোকেট রমাকান্ত দাশ, এডভোকেট আব্দুল মোয়াইমিন চৌধুরী, এডভোকেট কামরেল আহমদ চৌধুরী, এডভোকেট জয়নুল হক, বিশেষ পিপি এডভোকেট বকশি জুবায়ের আহমদ। উল্লেখ্য, বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আইনজীবী সমিতির নির্বাচনে নির্দিষ্ট প্রার্থী নিয়ে আপত্তি ও তাদের আন্দোলনের প্রেক্ষিতে নির্ধারিত সময়ে নির্বাচন হয়নি।
























