০১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ফ্রান্সের অরলিয়ন্সে বাংলাদেশি কমিউনিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত Logo ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত Logo জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি Logo জুড়ীতে প্রধান শিক্ষক নিখোঁজ, মোটরসাইকেল ও জামাকাপড় উদ্ধার Logo বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, লাশ উদ্ধার Logo শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন শুরু, শেষ সময় ২৭ এপ্রিল Logo সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ, বড়লেখা-জুড়ীতে উচ্ছ্বাস Logo কুলাউড়ায় রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম Logo এসএসসি সমমান পরীক্ষার্থীদের নিয়ে বড়লেখায় ছাত্রশিবিরের দোয়া মাহফিল Logo বড়লেখায় ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

সাংবাদিক আব্দুর রব জালালাবাদ পত্রিকার সেরা প্রতিনিধি নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৫৪:০৮ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • / 154
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের জনপ্রিয় পত্রিকা দৈনিক জালালাবাদ-এর বিভাগের মধ্যে সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন মৌলভীবাজারের বড়লেখা প্রতিনিধি ও বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুর রব। বিভিন্ন সময় নানা অনিয়ম, দুর্নীতি, সমস্যা-সম্ভাবনা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করে তিনি সেরা সাংবাদিকের মর্যাদা লাভ করেছেন।

শুক্রবার (৭ই মার্চ) বিকালে দৈনিক জালালাবাদ-এর প্রতিনিধি সম্মেলনে আব্দুর রবের হাতে সম্মাননা স্মারক তুলে দেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী।

সিলেট নগরীর বারুতখানা পয়েন্টস্থ ফুড প্যারাডাইস পার্টি সেন্টারে অনুষ্ঠিত সম্মেলনে জালালাবাদ পত্রিকার সম্পাদক মুকতাবিস-উন-নূরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. রেজাউল করিম, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ ও পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকেই দৈনিক জালালাবাদ পত্রিকার বড়লেখা প্রতিনিধি হিসেবে কাজ করছেন সিনিয়র সাংবাদিক আব্দুর রব। প্রায় প্রতিদিনই আব্দুর রবের পাঠানো বড়লেখার আশেপাশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার সংবাদ জালালাবাদ পত্রিকায় প্রকাশিত হচ্ছে। বিশেষ করে বড়লেখার বিভিন্ন অমিয়ম, দুর্নীতি, সমস্যা-সম্ভাবনা, উন্নয়ন ও অগ্রগতি নিয়ে তিনি ধারাবাহিকভাবে প্রতিবেদন করেছেন। এসব সংবাদ জালালাবাদে প্রকাশের পর সংশ্লিষ্টদের দৃষ্টিগোচর হয়েছে, টনক নড়েছে। অনেক সময় বিভিন্ন সমস্যা দূর হয়েছে। অনিয়ম-দুর্নীতি কমেছে। অনেক ক্ষেত্রে উন্নয়ন ও অগ্রগতি হয়েছে। এতে বড়লেখা উপজেলায় জালালাবাদ পত্রিকার পাঠকপ্রিয়তা ও আস্থা বেড়েছে।

সাংবাদিক আব্দুর রব ১৯৯১ সালে আজকের কাগজের বড়লেখা প্রতিনিধি হিসাবে সাংবাদিকতা শুরু করেন। বর্তমানে তিনি দেশের  প্রথমসারির জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার বড়লেখা প্রতিনিধি হিসাবে সুনামের সঙ্গে কাজ করছেন। এছাড়া বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি শিক্ষকতার মতো মহান পেশায় নিয়োজিত ছিলেন। দীর্ঘ প্রায় এক যুগ দক্ষিণভাগ ইউনিয়নের ঐতিহ্যবাহী এনসিএম উচ্চ বিদ্যালয়ে সুনামের সঙ্গে শিক্ষকতা করেছেন। বর্তমানে তিনি এনসিএম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সিনিয়র এই সাংবাদিক বিভিন্ন সময় পুরস্কারও পেয়েছেন।

এদিকে সিনিয়র সাংবাদিক আব্দুর রব জালালাবাদের বিভাগের সেরা প্রতিনিধি নির্বাচিত হওয়ায় বিভিন্ন ব্যক্তি, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

পাথারিয়া কন্ঠ  / রিপন

নিউজটি শেয়ার করুন

সাংবাদিক আব্দুর রব জালালাবাদ পত্রিকার সেরা প্রতিনিধি নির্বাচিত

আপডেট সময় : ০২:৫৪:০৮ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫