০৯:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় সরকারি কলেজে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন Logo পহেলা বৈশাখে কুতুব আলী একাডেমিতে শিক্ষার্থীদের সাংস্কৃতিক আয়োজন Logo জুড়ীতে জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীলদের কর্মশালা অনুষ্ঠিত Logo জুড়ীতে ৭৬৮ কৃষকের মাঝে কার্ড বিতরণ Logo বর্ণাঢ্য আয়োজনে বড়লেখায় বৈশাখ বরণ Logo কানাডার এমপি নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত ডলি, প্রধানমন্ত্রী কার্নির অভিনন্দন Logo কমলগঞ্জে সড়ক উন্নয়ন ও খাল খনন কাজের উদ্বোধন Logo সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে- নাসির উদ্দিন মিঠু এমপি Logo জুড়ীতে অবৈধভাবে মজুত করা ১৪ শ লিটার জ্বালানি তেল জব্দ Logo জ্বালানি সংকটে বিয়ের অনুষ্ঠানে চমক, উপহার হিসেবে অকটেন পেলেব বর

উইনজার কাসলের এই ইফতার সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের জন্য উন্মুক্ত ছিল।

হাজার বছরের ইতিহাসে প্রথমবার উইনজার কাসলে উন্মুক্ত ইফতার

পাথারিয়া কন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩২:৩০ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
  • / 128

ইংল্যান্ডের উইনজার কাসলের সেইন্ট জর্জ হলে রোবাবর ইফতার করেন সাড়ে তিনশ মানুষ। ছবি: অ্যাকাশিয়া ডায়না/ বিবিসি

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইংল্যান্ডের উইনজার কাসলের এক হাজার বছরের ইতিহাসে প্রথমবারের মত আয়োজন করা হল উন্মুক্ত ইফতার।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, রোববার রমজান টেন্ট প্রজেক্ট এবং রয়্যাল কালেকশন ট্রাস্টের সহযোগিতায় আয়োজিত এই ইফতারে উপস্থিত ছিলেন ৩৬০ জনের বেশি মানুষ।

১৪ শতকে নির্মিত এই দুর্গে ইফতারের আয়োজনে উপস্থিত একজন অতিথি বিবিসিকে বলেন, “চমৎকার এক পরিবেশ। অবিশ্বাস্য অভিজ্ঞতা, বাস্তব বলে মনে হচ্ছিল না আমার।”

এ দুর্গের সেইন্ট জর্জ হল সাধারণত রাষ্ট্রপ্রধানদের আপ্যায়ন ও বিশেষ ভোজের জন্য ব্যবহৃত হয়। রোববার সেখানেই ধ্বনিত হল আজান।

পরে সমবেতদের মধ্যে পরিবেশন করা হয় ইফতার। খেজুরসহ নানা ধরনের খাবার ছিল সেখানে। ইফতারের পাশাপাশি নামাজের আয়োজনও ছিল।

উইনজার কাসলের ভিজিটর অপারেশনস বিভাগের পরিচালক সাইমন ম্যাপলস জানান, ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস দীর্ঘদিন ধরে ধর্মীয় বৈচিত্র্য এবং আন্তঃধর্মীয় সংলাপকে গুরুত্ব দিয়ে আসছেন।

ইফতারে অংশ নেওয়া একজন নারী বিবিসিকে বলেন, “রাজপরিবারের পক্ষ থেকে তাদের বাসভবন আমাদের জন্য উন্মুক্ত করে দেওয়া নিঃসন্দেহে উদারতা ও সৌজন্যের বহিঃপ্রকাশ।”

আরেকজন বলেন, “আমরা কখনও কল্পনাও করিনি যে এখানে বসে ইফতার করব। আমরা সত্যিই অনেকদূর এগিয়েছি।”

প্রথমবারের মত উইনজার কাসলে আসা একজন বলেন, “দারুণ এক অভিজ্ঞতা। প্রথমবার এখানে আসা এবং সবার সঙ্গে বসে ইফতার করা- অসাধারণ অনুভূতি।”

উপস্থিত একজন ব্রিটিশ রাজাকে রমজান মাসে তাদের সঙ্গে নৈশভোজে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়ে বলেন, যে কোনো দিন, যে কোনো সময় রাজা আসতে পারেন।

“রমজান মাস ৩০ দিনের, আপনি যখন চাইবেন, আমাকে জানাবেন,” রাজার উদ্দেশ্যে বলেন তিনি।

রমজান টেন্ট প্রজেক্টের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ওমর সালহা বলেন, “সম্প্রীতির মেল বন্ধনের এক অনন্য নজির ব্রিটিশ রাজা।”

তিনি বলেন, “ব্রিটিশ মুসলমানদের প্রতি তার এ সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ।”

বিবিসি লিখেছে, সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের জন্যই ইফতারের আয়োজন উন্মুক্ত। পুরো রমজান মাস জুড়ে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের বিভিন্ন স্থানে এ ধরনের আয়োজন চলবে।

নিউজটি শেয়ার করুন

উইনজার কাসলের এই ইফতার সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের জন্য উন্মুক্ত ছিল।

হাজার বছরের ইতিহাসে প্রথমবার উইনজার কাসলে উন্মুক্ত ইফতার

আপডেট সময় : ১১:৩২:৩০ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫