০৩:১৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

১৯ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড

খেলা ডেস্ক
  • আপডেট সময় : ০৮:১৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
  • / 247
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ ১৯ বছর পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। আজ চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের দ্বিতীয় সেমিফাইনালে খেলবে দু’দল।

এই নিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে মুখোমুখি হবে  দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড। এর আগে ২০০৬ ও ২০০৯ সালে একে অপরের বিপক্ষে খেলেছিল তারা। দু’বারের মোকাবেলায় একবার করে জিতেছে দু’দল।

২০০৬ সালে ভারতের অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে দেখা হয় দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের। প্রথম দেখায় প্রোটিয়াদের ৮৭ রানে হারায় কিউইরা।

তৎকালীন অধিনায়ক স্টিফেন ফ্লেমিংয়ের ৮৯ রানেরর পরও প্রথমে ব্যাট করে ১৯৫ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। জবাবে নিউজিল্যান্ড বোলারদের দারুণ নৈপুন্যে ১০৮ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

২০০৯ সালে দ্বিতীয়বারের মত চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে দেখা হয় দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের। এবার গ্রুপ পর্বের লড়াইয়ে ৫ উইকেটে জয় পায় প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়নে প্রথমে ব্যাট করে ২১৪ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার ওয়েন পার্নেল ৫৭ রানে ৫ উইকেট নেন।

জবাবে এবি ডি ভিলিয়ার্সের অপরাাজিত ৭০ রানে ৫৩ বল বাকী রেখে ম্যাচ জিতে নেয় প্রোটিয়ারা।

চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে মুখোমুখি লড়াইয়ে সমান-সমান দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। এবার এগিয়ে যাবার পালা দু’দলের জন্য।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

১৯ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড

আপডেট সময় : ০৮:১৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫