০৮:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

যেভাবে ফেসবুক পোস্ট নির্দিষ্ট ব্যক্তিদের কাছে লুকিয়ে রাখবেন

প্রযুক্তি ডেস্ক
  • আপডেট সময় : ০৮:২৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / 614

ফেসবুক পোস্ট কারা দেখতে পারবেন, তা নির্ধারণ করে দেওয়া যায়

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেসবুকে দৈনন্দিন জীবনের বিভিন্ন তথ্য তুলে ধরার পাশাপাশি বিভিন্ন ছবি ও ভিডিও পোস্ট করেন অনেকেই। এতে পারিবারিক বিভিন্ন ছবি বা তথ্য অনিচ্ছা সত্ত্বেও ফেসবুকের বন্ধুতালিকায় থাকা স্বল্প পরিচিত ব্যক্তি বা সহকর্মীদের কাছে চলে যায়। এতে অনেক সময় বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হলেও সম্পর্ক নষ্টের ভয়ে তাঁদের বন্ধুতালিকা থেকে বাদ দেওয়া যায় না। তবে চাইলেই ফেসবুকের গোপনীয়তা সেটিংস পরিবর্তন করে আমাদের পোস্টগুলো কারা দেখতে পারবেন, তা নির্ধারণ করে দেওয়া যায়।

ফেসবুক পোস্ট কোন কোন ব্যক্তি দেখতে পারবেন, তা নির্ধারণের জন্য প্রথমে ফেসবুক অ্যাপ থেকে প্রোফাইল আইকনে ক্লিক করে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ নির্বাচন করতে হবে। এরপর ‘সেটিংস’–এ  ক্লিক করে ‘অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি’ অপশনের মধ্যে থাকা ‘পোস্ট’ নির্বাচন করতে হবে। এরপর ‘হু ক্যান সি ইয়োর ফিউচার পোস্টস’ সেটিংস নির্বাচন করতে হবে। এখানে পাবলিক, ফ্রেন্ডস, ফ্রেন্ডস একসেপ্ট…, স্পেসিফিক ফ্রেন্ডস এবং অনলি মি- এই পাঁচটি অপশন দেখা যাবে। পাবলিক অপশন নির্বাচন করলে ফেসবুক পোস্ট সবাই দেখতে পারবেন, ফ্রেন্ডস অপশন নির্বাচন করলে শুধু ফেসবুক বন্ধুরা দেখতে পারবেন, যদি নির্দিষ্ট কিছু ব্যক্তির কাছ থেকে পোস্ট লুকিয়ে রাখতে হয়, তাহলে ‘ফ্রেন্ডস এক্সসেপ্ট’ অপশনে ক্লিক করে তাঁদের নাম নির্বাচন করতে হবে। স্পেসিফিক ফ্রেন্ডস নির্বাচন করলে নির্দিষ্ট কয়েকজনের নাম নির্বাচন করতে হবে তখন শুধু তাঁরাই সেই পোস্ট দেখতে পারবেন। আর অনলি মি নির্বাচন করলে ব্যবহারকারী শুধু নিজেই তাঁর ফেসবুক পোস্ট দেখতে পারবেন।

সূত্র: টেকলুসিভ

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যেভাবে ফেসবুক পোস্ট নির্দিষ্ট ব্যক্তিদের কাছে লুকিয়ে রাখবেন

আপডেট সময় : ০৮:২৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫