০৮:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo জোবায়দা রহমানের জন্মদিন উদযাপন Logo হাজীগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা পারুলের Logo মন্দির গুঁড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে বড়লেখায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল Logo বড়লেখায় ১৩ বছর আগের মামলায় জামায়াত নেতা খিজির আহমদ গ্রেফতার Logo টেকসই সাংস্কৃতিক পর্যটন বিকাশে শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল’ শুরু Logo কুলাউড়ায় ইউপি সদস্য লোকমান আলী গ্রেপ্তার Logo আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মৌলভীবাজারে ৩০ আসন ও প্রাণায়াম প্রদর্শন Logo কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত Logo কুলাউড়ায় জমি দখল ও হুমকির অভিযোগে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন Logo জুড়ীতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

বড়লেখায় সরস্বতী পূজা উদযাপন

পাথারিয়া কন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৩৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / 164

বড়লেখা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজনে পালিত হয় সরস্বতী পূজা

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বড়লেখায় আজ উৎসবমুখর পরিবেশে বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতীর পূজা উদযাপিত হয়েছে।

হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয় উৎসবে পঞ্চমী তিথিতে সোমবার বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন অগণিত ভক্ত। তবে পঞ্জিকা মতে, পঞ্চমী তিথি রোববার সকাল থেকে শুরু হওয়ায় অনেক বাসা-বাড়ি এবং শিক্ষা প্রতিষ্ঠানে এদিন পূজা অনুষ্ঠিত হয়।

প্রতিবছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শ্বেতশুভ্র কল্যাণময়ী বিদ্যাদেবীর বন্দনা করা হয়। পূজাকে ঘিরে ঢাক-ঢোল-কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত ছিল বিভিন্ন পূজা মণ্ডপ।

দিনটি ‘শ্রী পঞ্চমী’ বা ‘বসন্তী পঞ্চমী’ নামেও পরিচিত। ঐশ্বর্যদায়িনী, বুদ্ধিদায়িনী, জ্ঞানদায়িনী, সিদ্ধিদায়িনী এবং শক্তির আধার হিসেবে সনাতন ধর্মাবলম্বীরা সরস্বতী দেবীর আরাধনা করেন। সরস্বতী জ্ঞান ও বিদ্যার দেবী। তার জন্য হিন্দু ভক্ত, বিশেষ করে শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরে এ পূজার আয়োজন করে থাকে।

বড়লেখা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজনে পালিত হয় সরস্বতী পূজা। দিনভর শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয় বিদ‍্যালয় প্রাঙ্গণ। পূজা পরিদর্শন করেন সমাজের গুরুত্বপূর্ণ নানা শ্রেণি-পেশার লোকজন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় সরস্বতী পূজা উদযাপন

আপডেট সময় : ০৬:৩৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫