০৪:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo জুড়ীতে অপপ্রচার ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল Logo বড়লেখায় মোবাইল কোর্টে মাদক কারবারির ১৫ দিনের কারাদণ্ড Logo বড়লেখায় জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনে ৩২ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা Logo এমবাপ্পের জোড়া গোলে ইরাককে উড়িয়ে নকআউট নিশ্চিত করল ফ্রান্স Logo পে-স্কেলে বেতন বাড়ছে জুলাইয়ে, টাকা মিলবে অক্টোবরে Logo হালান্ডের জোড়া গোলে নরওয়ের জয়, নকআউটের পথে স্ক্যান্ডিনেভিয়ানরা Logo মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, থাকছে নানা সুবিধা Logo সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল Logo মেসির ইতিহাস গড়া রাতে অস্ট্রিয়ার প্রতিরোধ ভেঙে শেষ ষোলোতে আর্জেন্টিনা। Logo শাহজালাল মাজারের দানের ডেগে ৩ দিনে ১৭ লাখের বেশি!

সিলেটে ভাষার মাস বরণে বর্ণমালার মিছিল

পাথারিয়া কন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ১০:৩৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
  • / 236

ভাষার মাস ফেব্রুয়ারিকে বরণ করতে নগরের সারদা স্মৃতি ভবনের সামনে থেকে বর্ণমালার মিছিল বের করা হয়।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণের অক্ষরকে প্ল্যাকার্ড বানিয়ে ভাষার মাস বরণ করতে ব্যতিক্রমী বর্ণমালার মিছিল করেছে সিলেটের সম্মিলিত নাট্য পরিষদ। শনিবার বেলা ১১টার দিকে নগরের কিনব্রিজ-সংলগ্ন সারদা স্মৃতি ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

বর্ণমালার মিছিলে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, বাংলাদেশ শিল্পকলা একাডেমির কেন্দ্রীয় পরিষদের সদস্য শামসুল বাসিত শেরো, প্রবীণ সাংবাদিক আল আজাদ, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের প্রধান পরিচালক অরিন্দম দত্ত (চন্দন), পরিচালক অর্ধেন্দু কুমার দাশ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, নাট্যব্যক্তিত্ব খোয়াজ রহিম (সবুজ), বাচিকশিল্পী সুমন্ত গুপ্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

মিছিল শেষে নগরের চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। এ পর্ব সঞ্চালনা করেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ। সভায় বক্তারা ভাষা আন্দোলনের চেতনা সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। সবশেষে নৃত্যশিল্পী বিপুল শর্মার পরিচালনায় ছন্দ–নৃত্যালয়ের শিল্পীদের দলীয় পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

বর্ণমালার মিছিল নিয়ে আয়োজকরা বলেন, সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট বিগত ৪০ বছর ধরে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে নাট্য ও সাংস্কৃতিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ভাষার মাসকে বরণ করতে বর্ণমালার মিছিলটি তাদের নাট্য ও সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম কর্মসূচি। যা প্রতি বছর অনুষ্ঠিত হয়ে থাকে। ভাষা আন্দোলনের আদর্শ ও চেতনায় তরুণ ও নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে নাট্য পরিষদ প্রতিশ্রুতিবদ্ধ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিলেটে ভাষার মাস বরণে বর্ণমালার মিছিল

আপডেট সময় : ১০:৩৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫