০৪:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo জুড়ীতে অপপ্রচার ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল Logo বড়লেখায় মোবাইল কোর্টে মাদক কারবারির ১৫ দিনের কারাদণ্ড Logo বড়লেখায় জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনে ৩২ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা Logo এমবাপ্পের জোড়া গোলে ইরাককে উড়িয়ে নকআউট নিশ্চিত করল ফ্রান্স Logo পে-স্কেলে বেতন বাড়ছে জুলাইয়ে, টাকা মিলবে অক্টোবরে Logo হালান্ডের জোড়া গোলে নরওয়ের জয়, নকআউটের পথে স্ক্যান্ডিনেভিয়ানরা Logo মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, থাকছে নানা সুবিধা Logo সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল Logo মেসির ইতিহাস গড়া রাতে অস্ট্রিয়ার প্রতিরোধ ভেঙে শেষ ষোলোতে আর্জেন্টিনা। Logo শাহজালাল মাজারের দানের ডেগে ৩ দিনে ১৭ লাখের বেশি!

সিলেটে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:২৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
  • / 325

সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ম্যুরাল রাতের আঁধারে ভেঙে ফেলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতের কোনো এক সময়ে কারা এ ঘটনা ঘটিয়েছে, সেটি নিশ্চিত করতে পারেনি জেলা প্রশাসন।

এদিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বঙ্গবন্ধু ম্যুরাল অপসারণ হওয়ায় গতকাল শুক্রবার বাদ জুমা শোকরানা সমাবেশ হয়েছে। ‘তাওহিদি কাফেলা’র ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এ কর্মসূচিতে দাবি করা হয়, সিলেটের আলেম-ওলামা ও তৌহিদি জনতার দাবির পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন বঙ্গবন্ধুর ম্যুরাল অপসারণ করেছে।

এর আগে ৯ জানুয়ারি ‘সিলেটের তৌহিদি জনতা’র ব্যানারে নগরে বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বঙ্গবন্ধুর ম্যুরাল অপসারণে তিন দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়। পরবর্তী সময়ে একই দাবিতে একাধিক কর্মসূচি পালিত হয়।

২০২০ সালের ১৯ আগস্ট সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওই ম্যুরাল উদ্বোধন করা হয়। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সিলেটের বিভিন্ন স্থানে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করা হয়। এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থাকা ম্যুরালটি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়।

এদিকে গতকাল জুমার নামাজের পর ‘তাওহিদি কাফেলা’র ব্যানারে শোকরানা সমাবেশে সভাপতিত্ব করেন তাওহিদি কাফেলার আহ্বায়ক মাওলানা মুশতাক আহমদ খান। বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা রেজাউল করিম জালালি, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, হজরত শাহজালাল (রহ.) তাওহিদি কাফেলার সদস্যসচিব মাওলানা শাহ মমশাদ আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগরের সভাপতি মাওলানা খলিলুর রহমান, ইমাম সমিতি সিলেট মহানগর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, মহানগর কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের সমন্বয়ক মাওলানা সৈয়দ শামীম আহমদ প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন মাওলানা নিয়ামত উল্লাহ খাসদবিরী ও মুফতি রশিদ আহমদ।

বক্তারা বলেন, সিলেটের মাটিতে কোনো ধরনের ভাস্কর্য মেনে নেওয়া হবে না। সিলেট সেনানিবাসেও শেখ মুজিবের একটা ভাস্কর্য কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। দ্রুত সেটাও অপসারণ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিলেটে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর

আপডেট সময় : ০৭:২৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫