১২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের নতুন কর্মসূচি Logo জামায়াতের বহিস্কৃত এমপি গাজী নজরুলের আসন নিয়ে যা জানালো ইসি Logo সিলেটে হাইড্রোলিক হর্ন ও কাগজপত্রে ত্রুটি: ভ্রাম্যমাণ আদালতে ১১ চালক-মালিককে জরিমানা Logo সুনামগঞ্জে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে বিজিবি মহাপরিচালক, ৫০০ পরিবারের মাঝে ত্রাণ ও চিকিৎসাসেবা Logo বর্তমান সরকার ক্ষমতায় এসে জুলাইকে উপেক্ষা করে জাতির সাথে প্রতারণা করেছে Logo কুলাউড়ায় কৃষকের মাঝে গাছের চারা সহ বিভিন্ন উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন Logo ভিডিও ভাইরালের পর তরুণীকে দ্বিতীয় স্ত্রী দাবি জামায়াতের এমপি গাজী নজরুলের Logo লাইসেন্স বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে স্থগিতাদেশ পেলেন না কাজী মঈন উদ্দিন Logo তিন সন্তান ও লক্ষাধিক টাকা নিয়ে স্ত্রী উধাও, মামলা দিয়ে হয়রানি Logo বিএসএফের গুলিতে নিহত মুজিবের পরিবারকে সরকারি সহায়তা দিলেন এমপি শওকতুল ইসলাম

টিকটক কিনতে আগ্রহী মাইক্রোসফট এবং ওরাকল

প্রযুক্তি ডেস্ক
  • আপডেট সময় : ১০:০৯:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • / 184

যুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবসা কিনতে আগ্রহী বেশ কয়েকটি মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নানা জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্রে আবার বৈধভাবে কার্যক্রম শুরু করেছে টিকটক। কার্যক্রম চালু করলেও আগামী আড়াই মাসের মধ্যে যুক্তরাষ্ট্রে চীনা মালিকানাধীন জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটির ব্যবসা যেকোনো মার্কিন প্রতিষ্ঠানের কাছে বিক্রি করতে হবে। এর পর থেকেই যুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবসা কিনতে আগ্রহী হয়ে উঠেছে বেশ কয়েকটি মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান। শুরুতে শুধু ইলন মাস্কের নাম শোনা গেলেও এবার টিকটক কেনার দৌড়ে নাম লেখাতে যাচ্ছে ওরাকল ও মাইক্রোসফট।

বেশ কয়েকটি মার্কিন গণমাধ্যমের তথ্যমতে, ওরাকল, মাইক্রোসফটসহ বিনিয়োগকারীদের একটি গ্রুপ টিকটক কেনার জন্য আলোচনা শুরু করেছে। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে টিকটকের চীনা মালিক বাইটড্যান্সের সামান্য অংশীদারত্ব থাকবে। অ্যাপের অ্যালগরিদম, ডেটা ও সফটওয়্যার হালনাগাদের নিয়ন্ত্রণ থাকবে ওরাকল ও মাইক্রোসফটের কাছে।

টিকটক জানিয়েছে, যুক্তরাষ্ট্রের টিকটক অ্যাপের সার্ভার নেটওয়ার্ক ইতিমধ্যেই ওরাকলে পরিচালনা করা হচ্ছে। নতুন চুক্তির অধীন ওরাকল টিকটকের কার্যক্রম নিরীক্ষণসহ তদারকি করবে বলে ধারণা করা হচ্ছে। সত্যিকার অর্থে চীনা মালিকানা অংশ কমাতে এ চুক্তির পরিকল্পনা করা হচ্ছে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগসহ বিভিন্ন সংস্থা মনে করে, চীনের বাইটড্যান্সের মালিকানাধীন টিকটকের কারণে যুক্তরাষ্ট্রে বসবাসকারী টিকটকের প্রায় ১৭ কোটি ব্যবহারকারীর তথ্য অপব্যবহারের ঝুঁকিতে রয়েছে। তবে টিকটক প্রথম থেকেই নিজেদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের তথ্য পাচারের অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের টিকটক ব্যবহারকারীদের তথ্য যুক্তরাষ্ট্রেই ওরাকলের ক্লাউড সার্ভারে সংরক্ষণ করা হয়।

সূত্র: দ্য ভার্জ

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টিকটক কিনতে আগ্রহী মাইক্রোসফট এবং ওরাকল

আপডেট সময় : ১০:০৯:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫