০৬:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo প্যারিসে বিশেষ কনস্যুলার সেবা শুরু, ই-পাসপোর্টে স্বস্তি; আরও উদ্যোগ চান প্রবাসীরা Logo ছাত্র ফেডারেশনের সভাপতি আরিফ, সম্পাদক মুনা Logo দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজ আর দুর্নীতিবাজ দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে Logo নিট প্রশ্নফাঁস ইস্যু: আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান Logo মজুরি বৃদ্ধির দাবিতে সিলেটে চা শ্রমিকদের সড়ক অবরোধ Logo জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস Logo শাবিপ্রবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ আকতারুল ইসলাম চৌধুরীর জানাজা ও দাফন সম্পন্ন Logo বড়লেখায় জুলাই গন-অভ্যত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া Logo ভারতের কলকাতায় প্রীতি ম্যাচ খেলতে পারে ব্রাজিল Logo ইতালি জাতীয় দলের নতুন প্রধান কোচ আন্দ্রেয়া পিরলো

চুল পড়া ঠেকাতে দারুণ কার্যকর আমলকী ও অ্যালোভেরা, জেনে নিন ব্যবহারের সঠিক উপায়

জীবনযাপন ডেস্ক
  • আপডেট সময় : ১০:১৬:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • / 187
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আমলকী চুলের কী উপকার করে

  • ভিটামিন সি-তে পরিপূর্ণ। কোলাজেন প্রোটিন তৈরিতে সাহায্য করে।
  • চুলের গোড়া মজবুত করে চুল পড়া রোধ করে। চুলকে পুষ্টি জোগায়। স্বাস্থ্যোজ্জ্বল করে তোলে।
  • আমলকীর অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ও অ্যান্টিমাইক্রোবিয়াল গুণাগুণ চুলের খুশকি দূর করে। মাথার ত্বকের তালুতে যেকোনো ধরনের সংক্রমণ রোধ করে।
  • অল্প বয়সে চুল পাকা রোধ করে। প্রাকৃতিকভাবে পুষ্টি জোগায়। তাই চুলের স্বাভাবিক রং থাকে অক্ষুণ্ন।

অ্যালোভেরা চুলের কী উপকার করে

  • অ্যালোভেরা বা ঘৃতকুমারীকে বলা হয় প্রাকৃতিক কন্ডিশনার। চুলে ময়েশ্চারাইজারের জোগান দেয়। ফলে চুল নরম থাকে।
  • মাথার ত্বক পরিষ্কার রাখে। ফলে চুলের ভেতর চুলকানি হয় না।
  • চুল ভেঙে যাওয়া রোধ করে।
  • নতুন করে চুল উঠতে ও চুলের বৃদ্ধির জন্য সহায়ক।

    প্যাক তৈরিতে যা যা লাগবে

    আমলকীর পাউডার বা ব্লেন্ড করা আমলকীর রস (২ টেবিল চামচ), টাটকা অ্যালোভেরা জেল (৩ টেবিল চামচ), নারকেল তেল (১ টেবিল চামচ) ও লেবুর রস (১ টেবিল চামচ)।

    প্যাক বানাবেন যেভাবে

    • গাছ থেকে অ্যালোভেরার পাতা কেটে একটা চামচের মাধ্যমে ভেতরের জেল বের করুন।
    • জেলটা ব্লেন্ড করে নিন।
    • আমলকী ব্লেন্ডের পর রস বের করে নিন অথবা আমলকীর পাউডার কুসুম গরম পানিতে গুলিয়ে পেস্ট বানিয়ে নিন।
    • একটা বাটিতে আমলকী ও অ্যালোভেরার জেল ভালোভাবে মেশান।
    • বাড়তি উজ্জ্বলতা ও খুশকি দূর করতে নারকেল তেল ও লেবুর রস মেশান।

      কীভাবে ব্যবহার করবেন

      • পরিষ্কার ভেজা বা শুকনা চুলে প্যাকটি ব্যবহার করতে পারেন। চুলে প্যাকটি লাগানোর আগে পুরোনো টি-শার্ট পরে নিতে পারেন।
      • চুলগুলো দুই ভাগে ভাগ করে নিন।
      • হাত দিয়ে একগোছা চুলে গোড়া থেকে আগা পর্যন্ত প্যাকটি ভালোভাবে লাগান।
      • পুরো চুলে প্যাকটি লাগানোর পর আঙুল দিয়ে ত্বকের তালুতে চেপে চেপে ভালোভাবে ম্যাসাজ করুন।
      • মাথায় একটা শাওয়ার ক্যাপ পরে রাখুন, যাতে সহজেই শুকিয়ে না যায়।
      • এভাবে ৩০ থেকে ৪৫ মিনিট রেখে দিন।
      • চুলে শ্যাম্পু করে ফেলুন। চাইলে বাড়তি কন্ডিশনারও ব্যবহার করতে পারেন।
      • সপ্তাহে ১ দিন চুলে এই প্যাক ব্যবহার করতে পারেন।

      সূত্র: ওয়েব এমডি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চুল পড়া ঠেকাতে দারুণ কার্যকর আমলকী ও অ্যালোভেরা, জেনে নিন ব্যবহারের সঠিক উপায়

আপডেট সময় : ১০:১৬:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫