০৪:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo জুড়ীতে অপপ্রচার ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল Logo বড়লেখায় মোবাইল কোর্টে মাদক কারবারির ১৫ দিনের কারাদণ্ড Logo বড়লেখায় জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনে ৩২ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা Logo এমবাপ্পের জোড়া গোলে ইরাককে উড়িয়ে নকআউট নিশ্চিত করল ফ্রান্স Logo পে-স্কেলে বেতন বাড়ছে জুলাইয়ে, টাকা মিলবে অক্টোবরে Logo হালান্ডের জোড়া গোলে নরওয়ের জয়, নকআউটের পথে স্ক্যান্ডিনেভিয়ানরা Logo মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, থাকছে নানা সুবিধা Logo সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল Logo মেসির ইতিহাস গড়া রাতে অস্ট্রিয়ার প্রতিরোধ ভেঙে শেষ ষোলোতে আর্জেন্টিনা। Logo শাহজালাল মাজারের দানের ডেগে ৩ দিনে ১৭ লাখের বেশি!

সিলেটে সিজিএস’র ফ্যাক্ট-চেকিং কর্মশালা অনুষ্ঠিত

পাথারিয়া কন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ০৭:০৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • / 218
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) রোববার সিলেটের রোজ ভিউ হোটেলে একটি ফ্যাক্ট-চেকিং কর্মশালার আয়োজন করে।দেশের সকল বিভাগীয় শহরে এধরনের কর্মশালা পরিচালনাকরছে সিজিএস, যার ধারাবাহিকতায় খুলনায়ও এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় অংশগ্রহণ করেন ২১টি জাতীয় ও স্থানীয় টিভি, প্রিন্ট এবং অনলাইন মিডিয়া প্ল্যাটফর্মের ২১ জন সাংবাদিক।

সাংবাদিকদের তথ্য যাচাই ও ভুয়া তথ্য প্রতিরোধের দক্ষতা বৃদ্ধিতে এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কর্মশালার উদ্বোধনী বক্তব্যে সিজিএস’র নির্বাহী পরিচালক জিল্লুর রহমান বলেন, “তথ্য যাচাইয়ের দক্ষতা আধুনিক সাংবাদিকতার গুরুত্বপূর্ণ অংশ। ৫ জুলাই পরবর্তী সময়ে, ভুল তথ্য ও গুজবের ব্যাপক বিস্তার হয়েছে। এটি জনসচেতনতা ও সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করছে।

সিজিএস বরাবরের মতই সুষ্ঠু ধারার সাংবাদিকতা নিশ্চিতে কাজ করছে এবং সঠিক সাংবাদিকতা নিশ্চিতে ফ্যাক্ট-চেকিং অপরিহার্য। তাই বিগত বছরগুলোর মতই এবছরও সিজিএস সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে সারাদেশে কর্মশালার আয়োজন করছে। এই কর্মশালা পেশাদার সাংবাদিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ, যা তাদেরকে আধুনিক ফ্যাক্ট-চেকিং টুলস ব্যবহার করে আরও কার্যকর ভাবে কাজ করতে সহায়তা করবে।”

কর্মশালার প্রধান প্রশিক্ষক ছিলেন এএফপি বাংলাদেশ’র ফ্যাক্ট-চেকিং সম্পাদক কদরুদ্দীন শিশির। তিনি কর্মশালায় তথ্য যাচাইয়ের আধুনিক পদ্ধতি, বিভিন্ন ফ্যাক্ট-চেকিং টুলসের ব্যবহার এবং সঠিক তথ্য যাচাইয়ের কৌশল সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন।

অংশগ্রহণকারীরা কীভাবে তথ্য যাচাইয়ের কার্যকর পদ্ধতিগুলো বাস্তবে প্রয়োগ করা যায় তা শিখেছেন, যা তাদের দৈনন্দিন সাংবাদিকতার কাজে সহায়ক হবে।
অংশগ্রহণকারীরা কর্মশালাকে সময়োপযোগী ও কার্যকর বলে মন্তব্য করেছেন।
অংশগ্রহণকারীরা এ প্ল্যাটফর্মটিকে তথ্য যাচাইয়ের জন্য একটি কার্যকর ও সহায়ক টুল হিসেবে চিহ্নিত করেছেন।

এই কর্মশালাটি সিজিএস-এর “ডিফেন্ডিং ডিজিটাল স্পেসেস অ্যান্ড ইউনাইটিং এগেইনস্ট মিসইনফরমেশন ইন বাংলাদেশ” প্রোগ্রামের আওতায় অনুষ্ঠিত হয়েছে, যা সাংবাদিকতার দায়িত্বশীলতা এবং পেশাগত উৎকর্ষ বৃদ্ধির জন্য কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিলেটে সিজিএস’র ফ্যাক্ট-চেকিং কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:০৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫