০৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

সিলেট বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে ঢাকার দুই ফ্লাইট অবতরণ

বাসস
  • আপডেট সময় : ০৭:৫২:৫৪ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
  • / 287
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল বিমানবন্দরগামী আন্তর্জাতিক দুটি ফ্লাইট সিলেটে অবতরণ করেছে।

আজ রোববার সকালে ফ্লাইট দুটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমাবন্দরে অবতরণ করে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি পর ফ্লাইটগুলো ঢাকার উদ্দেশে সিলেট ছেড়ে গেছে।

এই তথ্য নিশ্চিত করেছেন সিলেট ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমদ।

তিনি জানান, ঘন কুয়াশার কারণে বাংলাদেশ বিমানের ফ্লাইট সকাল ৭টা ৫ মিনিটে এবং ইউএস বাংলার ফ্লাইট সকাল ৭টা ৩৩ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরবর্তীতে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় ইউএস বাংলার ফ্লাইট ৯টা ২২ মিনিটে এবং বাংলাদেশ বিমানের ফ্লাইট সকাল ৯টা ৩৯ মিনিটে ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করে।

ইউএস বাংলার ফ্লাইটটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিমানবন্দর এবং বিমান বাংলাদেশের ফ্লাইট চীন থেকে ঢাকার উদ্দেশে ছেড়েছিল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিলেট বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে ঢাকার দুই ফ্লাইট অবতরণ

আপডেট সময় : ০৭:৫২:৫৪ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫