০১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মুক্তি পেলো ফিফা বিশ্বকাপের অফিসিয়াল থিম সং Logo অবৈধভাবে সীমান্ত অতিক্রম, ভারতীয় দম্পতি আটক Logo ভারতে পালানোর চেষ্টাকালে বড়লেখায় আটক নিষিদ্ধ সংগঠনের সদস্য Logo জুড়ী-বড়লেখায় বিশেষ রোগীদের জন্য ফ্রি চিকিৎসা সেবার সুযোগ Logo মৌলভীবাজারে যাত্রা শুরু করলো রেডিমেড মেন্স ফ্যাশন ব্র্যান্ড COSY Logo কুলাউড়া মনু নদী থেকে উদ্ধার ভারতীয় নাগরিকের মৃতদেহ হস্তান্তর Logo এমসি কলেজ রোভার স্কাউট গ্রুপের ক্রু-কাউন্সিল গঠিত- সভাপতি সামায়ুন, সম্পাদক পূজা Logo অর্থসংকটে ভর্তি অনিশ্চিত, এমসি কলেজ শিক্ষার্থীকে সহায়তা ছাত্রদল সভাপতির Logo বড়লেখায় নাগরিক সমস্যা ও অগ্রগতি পর্যালোচনা বিষয়ক সংলাপ Logo বিশ্বকাপে নেইমারকে ঘিরে নতুন ইঙ্গিত, মুখ খুললেন কার্লো আনচেলত্তি

অবৈধভাবে সীমান্ত অতিক্রম, ভারতীয় দম্পতি আটক

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ১০:১৮:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • / 5
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় এক দম্পতিকে আটক করেছে বিজিবি।

শুক্রবার (১৫ মে) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের গান্ধাই এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন কামরুল আহমেদ (৩২) ও তার স্ত্রী হুসনা বেগম লস্কর (২৪)।

বিজিবি সূত্র জানায়, কামরুল আহমেদ ২০১৪ সালে দালালের মাধ্যমে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে যান। পরে তিনি ২০১৫ সালে সেখানে ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেন। পরবর্তীতে তিনি ভারতের হাইলাকান্দি জেলার লালা গ্রামের তাজ উদ্দিন লস্করের মেয়ে হুসনা বেগম লস্করকে বিয়ে করেন।  বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান শুক্রবার দুপুরে জানান, বিজিবি আটক দুজনকে থানায় সোপর্দ করেছে। আমরা যাচাই-বাছাই করছি। বিজিবির পক্ষ থেকে এজাহার দেওয়া হচ্ছে। মামলার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অবৈধভাবে সীমান্ত অতিক্রম, ভারতীয় দম্পতি আটক

আপডেট সময় : ১০:১৮:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬