মৌলভীবাজারে ইয়াবা-গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- আপডেট সময় : ১২:২২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
- / 61
মৌলভীবাজারের কমলগঞ্জে ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার (১৩ মে) রাত ৮টার দিকে উপজেলার মিরতিংগা চা বাগানের বাজার টিলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মিরতিংগা চা বাগান এলাকার বাসিন্দা বীরেন বুনার্জি (৪৩) ও তার স্ত্রী সুভদ্রা বুনার্জি (৪০)।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তাদের বসতঘরে অভিযান চালায়। এ সময় ঘর তল্লাশি করে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ১ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তার বীরেন বুনার্জির বিরুদ্ধে পূর্বে একটি এবং সুভদ্রা বুনার্জির বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে।
ষাটমাকন্ঠ/অনি/রুমেল























