০৬:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পুলিশের অভিযান

বড়লেখায় ২৪ বস্তা ভারতীয় জিরা জব্দ, মূল্য প্রায় ১০ লাখ টাকা

ষাটমাকন্ঠ প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৩০:১৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • / 181
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখায় পুলিশের অভিযানে একটি কুরিয়ার সার্ভিস অফিস থেকে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। জব্দকৃত ২৪ বস্তা জিরার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১৩ মে) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাজীগঞ্জ বাজার এলাকায় অবস্থিত সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসে অভিযান চালায় বড়লেখা থানা পুলিশ। এ সময় অফিসে তল্লাশি চালিয়ে ২৪ বস্তা ভারতীয় জিরা জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার খান এন্টারপ্রাইজ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকার বাবুবাজার এলাকার আনিছ নামের এক ব্যবসায়ীর কাছে এসব জিরা পাঠানো হচ্ছিল। তবে অভিযানের সময় সংশ্লিষ্টরা জিরাগুলোর বৈধ আমদানি কিংবা পরিবহনের কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, জব্দকৃত জিরাগুলো অবৈধভাবে ভারত থেকে দেশে আনা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান খান বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসে অভিযান চালিয়ে ২৪ বস্তা ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ইতোমধ্যে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পুলিশের অভিযান

বড়লেখায় ২৪ বস্তা ভারতীয় জিরা জব্দ, মূল্য প্রায় ১০ লাখ টাকা

আপডেট সময় : ০৫:৩০:১৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬