১২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি Logo জুড়ীতে প্রধান শিক্ষক নিখোঁজ, মোটরসাইকেল ও জামাকাপড় উদ্ধার Logo বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, লাশ উদ্ধার Logo শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন শুরু, শেষ সময় ২৭ এপ্রিল Logo সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ, বড়লেখা-জুড়ীতে উচ্ছ্বাস Logo কুলাউড়ায় রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম Logo এসএসসি সমমান পরীক্ষার্থীদের নিয়ে বড়লেখায় ছাত্রশিবিরের দোয়া মাহফিল Logo বড়লেখায় ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা Logo সুর-নৃত্য-নাট্যে মণিপুরি থিয়েটারের বর্ণিল বিষু উৎসবের সমাপ্তি Logo দুর্নীতিবিরোধী বিতর্কে জুড়ীতে চ্যাম্পিয়ন মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়

প্রশাসনের সামনেই জলমহালের খলায় আগুন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:১১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫
  • / 300

সুনামগঞ্জের সতোয়া জলমহালের খলায় প্রশাসনের সামনেই আগুন দিয়েছে ১৫ থেকে ২০ গ্রামের মানুষ।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জের সতোয়া জলমহালের খলায় প্রশাসনের সামনেই আগুন দিয়েছে ১৫ থেকে ২০ গ্রামের মানুষ।

শুক্রবার (৭ মার্চ) সকালে দিরাই ও শাল্লা উপজেলায় অবস্থিত সতোয়া জলমহালের দ্বিতীয় দফায় মাছ লুটপাট করতে না পারায় দুই খলায় আগুন ধরিয়ে দেয় গ্রামবাসী। তবে প্রথম দফায় এ বিল থেকে প্রায় কোটি টাকার মাছ লুট হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে দ্বিতীয় দফায় সতোয়া জলমহালের মাছ লুট হবে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অবস্থান নেয় দিরাই ও শাল্লা থানা পুলিশ, সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন। পরে সেখানে বাঁশ, জাল, পলোসহ উপস্থিত হয় শ্যামারচর, ললোয়ারচর, মাইতি, কার্তিকপুরসহ প্রায় ১৫-২০ গ্রামের মানুষ। এসময় প্রশাসন মাইকিং করে জলমহাল লুট না করতে অনুরোধ জানায়। কিন্তু এতে বিপরীত পরিস্থিতি সৃষ্টি হয়। জড়ো হওয়া মানুষ মাছ লুট করতে না পেরে জলমহালের দুটি খলায় আগুন ধরিয়ে দেয়।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, সতোয়া জলমহালটি লুট করার জন্য ছয় থেকে সাত হাজার মানুষ জড়ো হয়েছিল। কিন্তু আজ সকাল থেকে সতোয়া জলমহালে পুলিশ, সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে ছিল। সে কারণে জড়ো হওয়া মানুষ লুটপাট করতে পারেনি। সেই ক্ষোভে জলমহালের দুটি খলায় আগুন ধরিয়ে যায়। তবে এখন সব কিছু পুলিশের নিয়ন্ত্রণে আছে।

নিউজটি শেয়ার করুন

প্রশাসনের সামনেই জলমহালের খলায় আগুন

আপডেট সময় : ০৯:১১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫