০৬:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

আইনশৃঙ্খলা রক্ষায় ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দিলেন ওসি

বড়লেখায় আইন-শৃঙ্খলা রক্ষায় ওসির সাথে হাজিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির মতবিনিময়

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৮:০৪:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • / 140
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি, চুরি-ডাকাতি, পণ্যের মূল্য স্থিতিশীল ও সার্বিক বিষয়াদি নিয়ে মৌলভীবাজারের বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান-এর সাথে মতবিনিময় করেছেন নবগঠিত হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির এডহক কমিটির নেতৃবৃন্দ।

সোমবার (১১ মে) রাতে বড়লেখা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় ব্যবসায়ী সমিতির নেতারা আইনশৃঙ্খলা পরিস্থিতি, চুরি-ডাকাতি প্রতিরোধ, মাদক নির্মূল এবং পণ্যের মূল্য স্থিতিশীল রাখার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।
তাছাড়া আসন্ন ঈদ-উল আযহা উপলক্ষে বড়লেখা হাজীগঞ্জ বাজার এলাকায় পুলিশ টহল জোরদার, যানজট নিরসনে ফুটপাত উচ্ছেদ অভিযান পরিচালনা এবং বাজার এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণসহ গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে তারা প্রস্তাবনা রাখেন।

বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান ব্যবসায়ী সমিতির নেতাদের সব কথা শোনেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় তিনি ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান-এর সাথে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আব্দুল গনি, সদস্য সচিব আব্দুল হক, কোষাধ্যক্ষ শৈলেন্দ্র চন্দ্র দেবনাথ, সদস্য রায়হান মো. মুজিব, আবুল হোসেন, জুবের আহমদ, মো. ইসমাইল হোসেন, মো. আবুল হোসেন, নূরে আলম কামরান প্রমুখ।

পরে বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে তাকে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান হাজিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আইনশৃঙ্খলা রক্ষায় ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দিলেন ওসি

বড়লেখায় আইন-শৃঙ্খলা রক্ষায় ওসির সাথে হাজিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির মতবিনিময়

আপডেট সময় : ০৮:০৪:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬