০৫:০৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

সিলেটে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ
  • আপডেট সময় : ০৮:৫২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • / 128
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটে নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন উপলক্ষে সিলেট বিভাগের চারটি জেলার সাবেক খেলোয়াড়দের নিয়ে জাতীয়তাবাদী ক্রীড়া দলের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ এপ্রিল) সকাল ১১ ঘটিকায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ সিলেট হলিডে হোম-এর হলরুমে এ গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের সদস্য সচিব ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় মোঃ জাহেদ পারভেজ চৌধূরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের দপ্তর সম্পাদক ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় মিজানুর রহমান ডন এবং জাতীয় দলের ‘গোল্ডেন বয়’ খ্যাত শাহাজ উদ্দিন টিপু, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় মাসুদ রানা, সুজন, সুহেল আহমদ এবং আফরোজা হক চৌধূরী পলি।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ক্রীড়া দল মৌলভীবাজার জেলা শাখার আহবায়ক ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় একরামুল রহমান রানা, সদস্য সচিব সাবেক ক্রিকেটার গাজী আবেদ, মৌলভীবাজার জেলা দলের সাবেক ফুটবলার ও বড়লেখা উপজেলা ফুটবল একাডেমীর উপদেষ্টা নাট্যজন ও কবি মোঃ শহীদ-উল ইসলাম প্রিন্স, মৌলভীবাজার জেলা ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও বড়লেখা উপজেলা ফুটবল একাডেমীর সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুর রহমান, সিলেট জেলা দলের সাবেক ফুটবলার আতিকুর রহমান চৌধূরী লাভলু, সামছুল ইসলাম চৌধূরী, এ,জে নুরী রাহেল, সিলেট জেলা দলের সাবেক ক্রিকেটার তান্না চৌধুরী, মৌলভীবাজার জেলা ফুটবল দলের সাবেক খেলোয়াড় আমিনুল ইসলাম প্রমূখ।

সভায় আরোও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জের জেলার আহবায়ক এবং সদস্য সচিবসহ বিভিন্ন পর্যায়ের সাবেক খেলোয়াড়রা।

সভায় বক্তারা সিলেটের ক্রীড়াঙ্গনের উন্নয়ন, নতুন প্রজন্মের খেলোয়াড় তৈরি, অবকাঠামো উন্নয়ন এবং খেলাধুলার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। তারা বলেন, সিলেট অঞ্চল একসময় দেশের ফুটবলে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, সেই ঐতিহ্য পুনরুদ্ধারে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

মতবিনিময় সভায় ভবিষ্যতে সিলেটের ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নিয়মিত এ ধরনের সভা আয়োজনের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি তরুণ খেলোয়াড়দের প্রশিক্ষণ, প্রতিভা বিকাশ এবং জাতীয় পর্যায়ে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।

সভাটি আন্তরিক ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয় এবং অংশগ্রহণকারী খেলোয়াড়রা নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিলেটে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:৫২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬