০৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বড়লেখায় নিসচা’র উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান Logo ম্যারাথনে লুঙ্গি পরে অংশ নেন মফজুল মিয়া Logo বড়লেখায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন Logo তালামীযে ইসলামিয়া জুড়ী উপজেলা শাখার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo বড়লেখায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ ৫ জন গ্রেফতার Logo জাতিসংঘে অভিবাসন ফোরামে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রবাসীকল্যাণমন্ত্রী Logo সাবেক ফর্মুলা ওয়ান চালক ও প্যারালিম্পিক চ্যাম্পিয়ন আলেসান্দ্রো জানার্দি মারা গেছেন Logo সারাদেশের থানাগুলো দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর Logo ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে না ফ্রান্স Logo পুরুষরা বেশি হাসেন নাকি নারীরা

টিসিএস লন্ডন ম্যারাথন ২০২৬

ম্যারাথনে লুঙ্গি পরে অংশ নেন মফজুল মিয়া

ষাটমাকন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৫০:৫৭ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • / 8
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইংল্যান্ডে বসবাস করেও হৃদয়ে ধারণ করেন বাংলাদেশ এই বিশ্বাসকে বাস্তবে রূপ দিয়েছেন ব্রিটিশ-বাংলাদেশি মফজুল মিয়া, যিনি ‘লুঙ্গি ম্যান’ নামেও পরিচিত।

সম্প্রতি অনুষ্ঠিত টিসিএস (TCS) লন্ডন ম্যারাথন-২০২৬ এ অংশ নিয়ে তিনি আবারও নজর কাড়লেন, আর সেটিও করেছেন বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক লুঙ্গি পরে।

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের এই প্রবাসী তিন দশকেরও বেশি সময় ধরে ইংল্যান্ডে বসবাস করছেন। এবার ছিল তার তৃতীয়বারের মতো লন্ডন ম্যারাথনে অংশগ্রহণ। বিশেষত্ব হলো এবার তার সঙ্গে ছিলেন তার সন্তান সেলিম হোসেনও।

ম্যারাথনকে ঘিরে লন্ডন শহর ছিল উৎসবমুখর। টাওয়ার ব্রিজ, ওয়েষ্টমিনিষ্টার, পার্লামেন্ট ভবন সড়ক, বিগ বেন এবং লন্ডন আই এর আশপাশের সড়কজুড়ে ছিল বর্ণিল আয়োজন। প্রায় ৪১ কিলোমিটার দীর্ঘ এই ম্যারাথনে অংশ নেন প্রায় ৫৯ হাজার প্রতিযোগী, যেখানে আবেদন করেছিল প্রায় ১৩ লাখ মানুষ। লাখো দর্শক উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের উৎসাহ জুগিয়েছেন।

নিজের অনুভূতি জানাতে গিয়ে মফজুল মিয়া বলেন, “এই আয়োজনে অংশ নিতে পেরে আমি গর্বিত। বিশেষ করে বাংলা বৈশাখ মাসে লুঙ্গি পরে ম্যারাথন দৌড়াতে পেরে আমার আনন্দ আরও বেশি।”

লন্ডন ম্যারাথনে লুঙ্গি পরে মফজুল মিয়ালন্ডন ম্যারাথনে লুঙ্গি পরে মফজুল মিয়ালন্ডন ম্যারাথনে লুঙ্গি পরে মফজুল মিয়া। ছবি: সংগৃহীত 

লুঙ্গি পরে ম্যারাথনে অংশগ্রহণের ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, “২০২১ সালে প্রথমবার অংশ নেওয়ার সময় বিভিন্ন দেশের মানুষকে তাদের নিজস্ব ঐতিহ্যবাহী পোশাকে দেখতে পান। সেখান থেকেই অনুপ্রাণিত হয়ে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন।”

ভবিষ্যত পরিকল্পনা নিয়ে তিনি জানান, বাংলাদেশ আমার মাতৃভূমি। আমি সবসময় দেশের জন্য কিছু করতে চাই। ভবিষ্যতেও ম্যারাথনে অংশ নিয়ে বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে চাই এবং সেই আয় দেশের কল্যাণে ব্যয় করতে চাই।

প্রসঙ্গত, তিনি এবারের ম্যারাথনে একটি মুসলিম চ্যারিটির হয়ে অংশগ্রহণ করেন এবং প্রায় ২০০০ পাউন্ড ফান্ড সংগ্রহ করেছেন। এই অর্থ ক্যান্সার রোগীদের চিকিৎসা সহায়তা এবং বাংলাদেশের দৌলতদিয়ায় নারীদের মর্যাদা রক্ষায় ব্যয় করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টিসিএস লন্ডন ম্যারাথন ২০২৬

ম্যারাথনে লুঙ্গি পরে অংশ নেন মফজুল মিয়া

আপডেট সময় : ০৫:৫০:৫৭ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬