০৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার আইনে ব্যবস্থা Logo বড়লেখায় এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ৩৮৩০, প্রথম দিনে অনুপস্থিত ২৫ জন Logo জুড়ীতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু Logo ১০০ কোটির মালিক, তবু যাতায়াত অটোয়, ভাইরাল মুম্বইয়ের ব্যবসায়ীর জীবনযাত্রার পোস্ট! Logo ফ্রান্সের অরলিয়ন্সে বাংলাদেশি কমিউনিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত Logo ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত Logo জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি Logo জুড়ীতে প্রধান শিক্ষক নিখোঁজ, মোটরসাইকেল ও জামাকাপড় উদ্ধার Logo বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, লাশ উদ্ধার Logo শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন শুরু, শেষ সময় ২৭ এপ্রিল

বড়লেখায় এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ৩৮৩০, প্রথম দিনে অনুপস্থিত ২৫ জন

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৪:৩১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • / 7
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখায় মঙ্গলবার (২১ এপ্রিল) অনুষ্ঠিত এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা নকলমুক্ত ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। উপজেলার ৯টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী সংখ্যা ৩৮৩০ জন। এরমধ্যে এসএসসিতে ৩০৬৭ জন, দাখিলে ৬৫৯ জন ও এসএসসি ভোকেশনালে ১০৪ জন।

এসএসসি, দাখিল ও ভোকেশনালের প্রথম দিনের বাংলা প্রথম পত্র ও ক্বোরআন মাজিদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষায় ২৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেনি।

পরীক্ষা চলাকালে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক আবু মুসা মো. তারেক ও সহকারি বিদ্যালয় পরিদর্শক জাহাঙ্গীর হোসেন। এছাড়াও ইউএনও মাহবুব আলম মাহবুব, জেলা প্রশাসনের নিযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম জানান, চলিত ২০২৬ সালের এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা কেন্দ্রগুলোর প্রতিটি কক্ষ সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়। মঙ্গলবার অনুষ্ঠিত প্রথম দিনের পরীক্ষায় কোনো ধরণের অনিয়ম লক্ষ্য করা যায়নি। নকলমুক্ত শান্তিপূর্ণ পরিবেশে প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে।

নিউজটি শেয়ার করুন

বড়লেখায় এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ৩৮৩০, প্রথম দিনে অনুপস্থিত ২৫ জন

আপডেট সময় : ০৪:৩১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬