১১:২১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত

ষাটমাকন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ১২:১৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • / 168
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ চলাকালে ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ায় মৌলভীবাজার সদর উপজেলার মুহিবুর রহমান নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত জানুয়ারি থেকে রাশিয়ায় নিখোঁজ ছিলেন মুহিবুর রহমান। প্রায় চার মাস পর, গত ১৭ এপ্রিল ইউক্রেনের ড্রোন হামলায় তার মৃত্যুর খবর পরিবারের কাছে পৌঁছায়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে তার বাবা-মা, ভাই-বোন ও স্বজনরা শোকে ভেঙে পড়েছেন।

স্বজনরা জানান, প্রায় তিন বছর আগে স্টুডেন্ট ভিসায় রাশিয়ায় পাড়ি জমান মুহিবুর। নয় মাস আগে দেশে এসে বিয়ে করে পুনরায় রাশিয়ায় ফিরে যান। তবে দেশে ফেরার কিছুদিন পর থেকেই তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরিবারের অজান্তেই তিনি রুশ সেনাবাহিনীতে চুক্তিভিত্তিকভাবে যুক্ত হয়েছিলেন বলে জানা গেছে।

মৃত্যুর আগে মুহিবুর যুদ্ধক্ষেত্রে একটি বাংকারে অবস্থান করছিলেন। এ সময় ইউক্রেনীয় ড্রোন হামলায় বাংকারেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়। রাশিয়ান সেনাদের জন্য খাদ্য সরবরাহকারী এক ব্যক্তির মাধ্যমে প্রথমে তার মৃত্যুর খবর পরিবারে পৌঁছায়।

এ বিষয়ে মৌলভীবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন জানান, বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং পরিবারের জন্য আর্থিক সহায়তার বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

নিহত মুহিবুর রহমান সদর উপজেলার আমতৈল ইউনিয়নের সম্পদপুর গ্রামের বাসিন্দা মসুদ মিয়ার ছেলে। তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য পরিবারের পাশাপাশি এলাকাবাসীরও জোর দাবি রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত

আপডেট সময় : ১২:১৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬