০২:৩৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ

উপজেলা বিজ্ঞান মেলায় বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাফল্যের ঝলক

ষাটমাকন্ঠ প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:০৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • / 378
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজিত উপজেলা পর্যায়ের বিজ্ঞান মেলায় অসাধারণ সাফল্য অর্জন করেছে বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়। মেলায় অংশ নিয়ে বিদ্যালয়টি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। একই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল এবং তৃতীয় স্থান অধিকার করে ইটাউরী হাজী ইউনুস মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়।

এছাড়াও ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানারআপ হয় রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল। অন্যদিকে, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাবাসসুম বিনতা এবং দ্বিতীয় স্থান অধিকার করে একই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী দেবাঞ্জলী দাস।

বিজ্ঞান মেলায় বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা পলিথিন থেকে মিশ্র তেল, পেট্রোল, কেরোসিন ও ডিজেল উৎপাদনের একটি ব্যতিক্রমধর্মী প্রজেক্ট উপস্থাপন করে। পাশাপাশি তারা দুটি রোবট তৈরি করে এর কার্যকারিতা প্রদর্শন ও ব্যাখ্যা করে, যা উপস্থিত বিচারক ও দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে। পুরো প্রজেক্টটি দক্ষতার সঙ্গে উপস্থাপন করে তাবাসসুম বিনতা ও তার দল।

প্রথম স্থান অর্জনের ক্রেস্ট গ্রহণ করছে বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা

উপজেলা পর্যায়ের সবগুলো ইভেন্টে শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় জেলা পর্যায়ে অংশগ্রহণের সুযোগ লাভ করেছে।

বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মইনুল ইসলাম বলেন, “আমাদের শিক্ষার্থীদের এই সাফল্য অত্যন্ত গর্বের। তারা যে উদ্ভাবনী চিন্তা ও পরিশ্রমের মাধ্যমে নিজেদের দক্ষতা প্রমাণ করেছে, তা ভবিষ্যতে আরও বড় অর্জনের পথ সুগম করবে। আমরা আশা করি, জেলা পর্যায়েও তারা এই সাফল্যের ধারা অব্যাহত রাখবে এবং বিদ্যালয়ের সুনাম আরও বৃদ্ধি করবে।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে আমরা নিয়মিতভাবে নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আজকের এই অর্জন তারই ফল।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ

উপজেলা বিজ্ঞান মেলায় বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাফল্যের ঝলক

আপডেট সময় : ০৪:০৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬