০৭:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সিলেটে নিজ বাসার সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা Logo কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল সিলেটের বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ Logo মুরারিচাঁদ কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী-শিক্ষকদের অংশগ্রহণে চড়ুইভাতি Logo ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত Logo তৃণমূলে নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে দলগুলোর নীতিতে পরিবর্তনের আহ্বান Logo বড়লেখায় মহিষকাণ্ডে যুবলীগ ও বিএনপি নেতাসহ তিনজনের বিরুদ্ধে মামলা Logo বড়লেখায় শিক্ষার্থীদের নিয়ে অভিভাবক সমাবেশ Logo কুলাউড়ায় সাংবাদিকদের সঙ্গে স্বদেশমেইল সম্পাদক নজরুল ইসলাম খানের মতবিনিময় Logo জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে দাসের বাজারে দুই শতাধিক এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীকে সংবর্ধনা Logo শ্রীমঙ্গলে প্রবাসীর বাসায় আগুন, পুড়ে ছাই দুই ঘর

সিলেটে একসঙ্গে বিয়ের পিঁড়িতে ১২৬ তরুণ-তরুণী

ষাটমাকন্ঠ প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৫৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • / 186
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটে এক অনন্য মানবিক উদ্যোগের মাধ্যমে সম্পূর্ণ বিনা খরচে একসঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন ১২৬ জন হতদরিদ্র, এতিম ও অসহায় তরুণ-তরুণী। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) নগরীর একটি কনভেনশন হলে উৎসবমুখর পরিবেশে এই গণবিবাহ অনুষ্ঠিত হয়।

অর্থাভাবে দীর্ঘদিন ধরেই বিয়ে করতে না পারা এসব তরুণ-তরুণীর নতুন জীবনের সূচনাকে ঘিরে আয়োজন করা হয় বর্ণিল এই অনুষ্ঠানের। স্থানীয় মানবিক সংগঠন ‘সিডস অব ব্লেসিংস’-এর উদ্যোগে অনুষ্ঠিত এ গণবিবাহে ছিল না কোনো কিছুর অভাব। সম্ভ্রান্ত পরিবারের স্বপ্নের বিয়ের মতোই সাজানো হয় পুরো আয়োজন- খাবার, আপ্যায়ন এবং আনুষ্ঠানিকতায় ছিল পরিপূর্ণতা।

যুক্তরাজ্য প্রবাসী তরুণদের সংগঠন ‘সিডস অব সাদাকাহ’-এর অর্থায়নে এই মহতী উদ্যোগ বাস্তবায়িত হয়। নবদম্পতিদের নতুন জীবনকে স্বাচ্ছন্দ্যময় করতে উপহার হিসেবে প্রায় দুই লক্ষ টাকা সমমূল্যের ৭৭ ধরনের গৃহস্থালি সামগ্রী প্রদান করা হয়।

সংগঠনটির প্রধান মো. জয়নুল আবেদিন বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের মুখে হাসি ফোটানো এবং তাদের স্বনির্ভর জীবনের পথ তৈরি করাই আমাদের লক্ষ্য। এই গণবিবাহ সেই লক্ষ্য পূরণেরই একটি উজ্জ্বল উদাহরণ।

আয়োজক ওরাকাতুল জান্নাত জানান, জীবনের নতুন অধ্যায়ের শুরুতে এই সহযোগিতা নবদম্পতিদের মনে আশার সঞ্চার করবে এবং তাদের ভবিষ্যৎ পথচলাকে সহজতর করবে।

আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিলেটে একসঙ্গে বিয়ের পিঁড়িতে ১২৬ তরুণ-তরুণী

আপডেট সময় : ০১:৫৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬