০৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo টানা বর্ষণে সোনালী ফসল নিয়ে দিশেহারা কৃষক, বজ্রপাতের ভয়ে মিলছে না শ্রমিক Logo কুলাউড়া ছকাপনে ফ্রিজ এন্ড ফ্রিজ মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo হ্যাঁ, এটাই জামায়াত! পুরোপুরি খেলে দিল Logo জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত: আইনমন্ত্রী Logo কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৫২ বিজিবির খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান Logo কুলাউড়ায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি চাল বিতরণ Logo পাহাড়ি ঢলে গোগালী ছড়া বাঁধ ভাঙন: ১৫ গ্রাম প্লাবিত, ব্যাপক ক্ষয়ক্ষতি Logo প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাত নিহত Logo কুলাউড়ায় পাবলিক লাইব্রেরী পুনঃস্থাপনের দাবিতে ইউএনও বরাবরে স্মারকলিপি Logo লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের সম্মানসূচক রাষ্ট্রপতি পদকে ভূষিত হলেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:০৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • / 195

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানকে সম্মানসূচক প্রেসিডেনশিয়াল মেডেল পরিয়ে দিচ্ছেন | ছবি: আইএসপিআর

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র সফর শেষে বৃহস্পতিবার দেশে ফিরেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরকালে দেশটিতে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি বিভিন্ন কন্টিনজেন্ট ও বাংলাদেশি শান্তিরক্ষীদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সেনাবাহিনীর প্রধানকে অবহিত করা হয়। এ সময় মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের সম্মানসূচক রাষ্ট্রপতি পদকে ভূষিত করা হয় সেনাপ্রধানকে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সফরকালে সেনাপ্রধান জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত ভ্যালেনটিনা রুগাবিজা এবং ফোর্স কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হামফেরি নিয়নের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি জাতিসংঘ শান্তি রক্ষায় বাংলাদেশের শান্তিরক্ষীদের বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

সেনাবাহিনীর প্রধান মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের আর্মড ফোর্সেসের প্রধান জেনারেল মামাদু জেফিরিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে সেনাপ্রধান দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। পরবর্তী সময়ে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট এবং সেনাপ্রধান বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক শান্তিরক্ষা মিশনের অধীনে বেসামরিক লোকদের সহায়তার অংশ হিসেবে দেশটিতে নির্মিত তোয়াদেরা কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেন।

এ ছাড়া জেনারেল ওয়াকার-উজ-জামান মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ফোসন অসনজ তোয়াদারার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ করেন। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের জনগণের সার্বিক উন্নয়নের জন্য, বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের সেনাবাহিনী প্রধানকে সম্মানসূচক রাষ্ট্রপতি পদকে ভূষিত করেন তিনি।

সফরকালে সেনাপ্রধান মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের বাংগি এলাকায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্টগুলো পরিদর্শন করেন। সেনাপ্রধানের এই সফর মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের পাশাপাশি সেখানে অবস্থিত বাংলাদেশি শান্তিরক্ষীদের মনোবল বাড়াতে সহায়তা করবে বলে আশা করা যায়।

উল্লেখ্য, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ৩ মার্চ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র সফরে গিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের সম্মানসূচক রাষ্ট্রপতি পদকে ভূষিত হলেন সেনাপ্রধান

আপডেট সময় : ০৮:০৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫