১১:৩৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

গোয়াইনঘাটে অবৈধ ইটভাটা স্থাপনের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

ষাটমাকন্ঠ প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:১৭:২৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • / 101

অবৈধভাবে ইটভাটা স্থাপনের চেষ্টার প্রতিবাদে সালুটিকর-গোয়াইনঘাট সড়কে এলাকাবাসীর মানববন্ধন।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে ইটভাটা স্থাপন এবং ভাটার জন্য কৃষিজমির মাটি কেটে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন এলাকাবাসী। রোববার (২৯ মার্চ) সকালে উপজেলার তোয়াকুল ইউনিয়নের পেকেরখাল গ্রামের সালুটিকর-গোয়াইনঘাট সড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়। পরে সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়।

‎গ্রামের মুরব্বি আজির উদ্দিনের সভাপতিত্বে ও ওয়ার্ড মেম্বার দেলোয়ার হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন গ্রামের বাসিন্দা নাজিম উদ্দিন, ফখরুল ইসলাম, মো. আলাউদ্দিন, আব্দুস সালাম, তোতা মিয়া, নুরুল হক, আলী হোসেন, জাহাঙ্গীর আলম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সিলেট শহরের অধিবাসী মো. আতিক হোসেন তাঁদের গ্রামে কিছু কৃষিজমি কিনে সেগুলো খনন করে ইটভাটা করতে চাইছেন। ১৫ থেকে ২০ ফুট কৃষিজমি খনন করে আশপাশের জমিগুলোকেও তিনি হুমকির মুখে ফেলে দিয়েছেন। এই অবস্থায় গ্রামবাসী প্রতিবাদ করলে তিনি চাঁদাবাজির মামলা দিয়ে হয়রানি করছেন। এখন গ্রামের মানুষ আতঙ্কে রয়েছেন। তিনি জোর করে অনেকের জমিও দখল করার চেষ্টা করছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পরিবেশ অধিদপ্তর বরাবর অভিযোগ দিয়েও কোনো কাজ হয়নি।

তাঁরা আরও বলেন, গ্রামের পূর্ব পাশের ফসলি জমি নষ্ট করে গভীরভাবে খনন করে ইটভাটার জন্য মাটি স্তূপ করে রাখা হয়েছে এবং গ্রামের ভোগদখলীয় খাস জায়গা দিয়ে ইটভাটার রাস্তা নির্মাণের চেষ্টা করছেন আতিক হোসেন। এগুলোর প্রতিবাদ করতে গেলেই নিরীহ গ্রামবাসীকে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। তাঁরা এই পরিবেশ ধ্বংস বন্ধ ও মামলা প্রত্যাহারের দাবি জানান।

এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, ‘বিষয়টি তদন্তাধীন আছে। আমরা দেখছি। এভাবে কেউ পরিবেশের ক্ষতি করতে পারবে না। আমরা তদন্ত শেষে ব্যবস্থা নিচ্ছি।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গোয়াইনঘাটে অবৈধ ইটভাটা স্থাপনের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ১১:১৭:২৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬