০৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় গাঁজাসহ স্ত্রী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo কুলাউড়ায় যানজট নিরসনে এমপি’র কঠোর হুঁশিয়ারী Logo সীরাতুন্নবী (সাঃ) মাহফিল উপলক্ষে বড়লেখা কলেজ ছাত্রশিবিরের আলোচনা Logo বিদিশা গুলশান থেকে গ্রেপ্তার, প্রতারণা মামলায় দুই বছরের সাজা Logo বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ে সংবর্ধিত তিন গুণী শিক্ষক Logo প্রকৃতি রক্ষা করেই হাকালুকি হাওর ঘিরে গড়ে উঠতে পারে বাংলাদেশের নতুন পর্যটন অর্থনীতি Logo নিরাপদ ও বৈধ অভিবাসন বিষয়ে সিলেটে কনটেন্ট ক্রিয়েটর ও সাংবাদিকদের কর্মশালা Logo শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ২৫ কোটি টাকা দিল কাফকো Logo লিডিং ইউনিভার্সিটিতে রোবটিকস কর্মশালার সমাপনী অনুষ্ঠান Logo বড়লেখা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

শিক্ষা উপদেষ্টার সঙ্গে শাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

বাসস
  • আপডেট সময় : ০৭:৪২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • / 171
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অন্তর্বর্তী সরকারের নতুন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।

বৃহস্পতিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তাঁরা উচ্চশিক্ষা, গবেষণা কার্যক্রমের সম্প্রসারণ এবং প্রযুক্তি-ভিত্তিক শিক্ষার প্রসারের বিষয়ে আলোচনা করেন।

শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, গবেষণা অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।

তিনি বলেন, ‘শাবিপ্রবি সর্বদা গবেষণার উৎকর্ষতা ও প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসারে কাজ করে যাচ্ছে। আমরা আশা করি, সরকারের সহযোগিতায় দেশের উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে।’

এ ছাড়া উপাচার্য বিশ্ববিদ্যালয়ের পরবর্তী সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টাকে ক্যাম্পাসে আমন্ত্রণ জানান।

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার শাবিপ্রবির বিভিন্ন অগ্রগতির প্রশংসা করেন এবং বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও শিক্ষা উন্নয়নে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন। এসময় মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শিক্ষা উপদেষ্টার সঙ্গে শাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় : ০৭:৪২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫