০৮:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বড়লেখায় ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে বাসন্তী পূজা

অজিত রবিদাস::
  • আপডেট সময় : ০১:১১:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • / 98
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখায় ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে জগজ্জননী শ্রীশ্রী বাসন্তী দেবীর পূজা। প্রতি বছরের মতো এবারও চৈত্র মাসের এই পূজা সনাতনী ভক্তদের মাঝে এনে দিয়েছে ধর্মীয় আবহ ও আনন্দের ছোঁয়া।

মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় ষষ্ঠী পূজার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এ আয়োজন। বড়লেখা উপজেলার নিউ সমনবাগ চা বাগানে শুরু ষষ্ঠী পূজা। পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করেন শ্যামল ভট্টাচার্য।

নিউ সমনবাগ চা বাগানের পুজা পরিচালনার উদযাপন কমিটির সভাপতি কৃপাময় দাস পিংকু জানান, প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় বাসন্তী পূজা উদযাপিত হচ্ছে। সপ্তমী পূজার সকাল থেকেই মণ্ডপগুলো ভক্তদের পদচারণায় মুখর হয়ে উঠেছিল। পুরোহিতরা মন্ত্রোচ্চারণের মাধ্যমে দেবী দুর্গাকে আবাহন করবেন এবং ভক্তরা নিবেদন করেন পুষ্পাঞ্জলি।

পুরোহিত শ্যামল ভট্টাচার্য জানান, ২৪ মার্চ ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হওয়া এ পূজা ২৫ মার্চ বুধবার সপ্তমী থেকে শুরু হয়ে ধারাবাহিকভাবে অষ্টমী ও নবমী পূজা সম্পন্ন হবে এবং ২৮ মার্চ শনিবার পুষ্পাঞ্জলি ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে।

শরৎকালে যেমন শারদীয়া দুর্গাপুজো হয়, তেমনই চৈত্র মাসে বসন্তকালে হয় বাসন্তী দুর্গাপূজা। বর্তমানে শারদীয়া দুর্গাপুজোর কাছে জৌলুস হারালেও বাসন্তী পূজাই হল আদি দুর্গাপূজা। রামচন্দ্র শরৎকালে অকালবোধন করে মা দুর্গার পূজা করার আগে দেবী দুর্গার আরাধনা হত এই বসন্তেই। প্রকৃতপক্ষে, বাসন্তী পূজা হল রাজা সুরথ কর্তৃক প্রবর্তিত আদি দুর্গাপূজা। পরবর্তীতে ভগবান রাম শরৎকালে অকালবোধনের মাধ্যমে দুর্গাপূজা শুরু করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে বাসন্তী পূজা

আপডেট সময় : ০১:১১:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬