বড়লেখা উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী এমাদুল ইসলাম
- আপডেট সময় : ০১:১৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
- / 118
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম উপজেলার সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও খুশির বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। এই ঈদ আমাদের মাঝে গড়ে তুলুক সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন।”
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এমাদুল ইসলাম আরও বলেন—ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার একটি গুরুত্বপূর্ণ সময়। তিনি সকলকে ঈদের এই শিক্ষাকে ধারণ করে সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে তিনি বড়লেখা উপজেলার সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন।
এমাদুল ইসলাম ২০০৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিপুল ভোটে জয়লাভ করেন পরে ২০১৪ সালে প্রহসনের নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে জয়লাভ করলেও ভোট ছিনতাইয়ের মাধ্যমে তাকে পরাজিত ঘোষণা করা হয়। দল-মত নির্বিশেষে তার বিশাল সুখ্যাতি রয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সাধারণ-শ্রমজীবী মানুষের কাছি তিনি নিরহংকার ও সদালাপী হিসেবে সকলের হৃদয়ে স্থান করে নিয়েছেন।
তিনি বড়লেখা উপজেলার প্রতিটি নাগরিকের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান।















