বড়লেখা পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সম্ভাব্য মেয়রপ্রার্থী খিজির আহমদ
- আপডেট সময় : ১১:৫৭:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
- / 305
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখা পৌরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী এবং জামায়াতে ইসলামীর বড়লেখা পৌর শাখার সাবেক সভাপতি খিজির আহমদ।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও খুশির বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। এই ঈদ আমাদের মাঝে গড়ে তুলুক সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন।”
তিনি আরও বলেন, আমি মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করি- তিনি যেন পবিত্র ঈদুল ফিতরের আনন্দ, রহমত ও বরকত আমাদের সবার জীবনে বর্ষিত করেন। মহান আল্লাহ আমাদের দেশ ও জাতিকে শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যান এবং সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ নিশ্চিত করুন।
আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসেবে তিনি পৌর এলাকার সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন।
খিজির আহমদ ২০১৫ ও ২০২০ সালের পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে জনগণের ভোটে নির্বাচিত হলেও তৎকালীন প্রহসনের নির্বাচনে তিনি ষড়যন্ত্রের শিকার হন। খিজির আহমদ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ও জামায়াতে ইসলামীর গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
তিনি বড়লেখা পৌরসভার প্রতিটি নাগরিকের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান।















