রমজানের তাৎপর্য তুলে ধরে ঐক্য ও সম্প্রীতির আহ্বান
সিলেটে মৌলভীবাজার সমিতির জমকালো ইফতার মাহফিল
- আপডেট সময় : ০৪:৩০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
- / 59
সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলার অধিবাসীদের সামাজিক সংগঠন ‘মৌলভীবাজার সমিতি, সিলেট’-এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১২ মার্চ সিলেট শহরের একটি কমিউনিটি সেন্টারে এ মাহফিলের আয়োজন করা হয়। এতে সমিতির সদস্য, বিশিষ্টজন ও শুভানুধ্যায়ীদের ব্যাপক উপস্থিতি ছিল।

সমিতির সাধারণ সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস-এর সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে। তেলাওয়াত করেন সমিতির জীবন সদস্য ক্বারী মাওলানা কে এম আশরাফ আলী। পরে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সহসভাপতি এডভোকেট বদরুল আহমদ চৌধুরী।
সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মৃগেন কুমার দাস চৌধুরী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা জামিল আহমদ চৌধুরী, প্রফেসর ড. সৈয়দ আশরাফুর রহমান ও হাজী এম এ মতিন। এছাড়াও বক্তব্য দেন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্যাংকার জসীম উদ্দিন, এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ ও মো. রুস্তম খান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সমিতির শিক্ষা ট্রাস্টের সদস্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ছয়ফুল কবির চৌধুরী, প্রফেসর চৌধুরী মামুন আকবর ও অধ্যাপক মো. মুহিবুর রহমান।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি অধ্যাপক সৈয়দ আব্দুল ওয়াদুদ, সাবেক সাধারণ সম্পাদক মো. সিকন্দর আলী ও মিফতাউল হক সুইট, সমিতির জীবন সদস্য শাবিপ্রবি’র অধ্যাপক মো. মুহিবুল আলম, বিশিষ্ট চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. তৌহিদুল ইসলাম ইমদাদ, অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মো. শফিকুর রহমান ও আব্দুর রাজ্জাক, দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবির আহমদ সুহেল, ড. তুতিউর রহমান, এডভোকেট জাফর ইকবাল তারেকসহ সংগঠনের অসংখ্য সদস্য ও শুভানুধ্যায়ী।
সমিতির বর্তমান কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক এডভোকেট সাইফুর রহমান ও মফিক মোহাম্মদ, অর্থ সম্পাদক এডভোকেট অরূপ শ্যাম বাপ্পী, সাংগঠনিক সম্পাদক এ কে এম ওয়াহিদুর রব জগলু, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক এম এ আজিজ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ফজলুল হক সুহেল, সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট সাইফুর রহমান খন্দকার রানা, সমাজসেবা সম্পাদক দুরূদ মোহাম্মদ, প্রচার সম্পাদক অধ্যাপক আবুল কাশেম, মহিলা বিষয়ক সম্পাদক রহিমা পারভীন লিলি, এবং কার্যনির্বাহী সদস্য মো. আব্দুল ওয়াহিদ, চৌধুরী এনায়েত মাওলা রাজু ও মো. রইছ উদ্দিন।
অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন শিল্পী সানাউল ইসলাম সুয়েজ। ইফতারের আগে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সমিতির জীবন সদস্য ও তরুণ ইসলামী বক্তা মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদী।
ইফতার মাহফিলটি পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত বক্তারা আশা প্রকাশ করেন।


























