০৮:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৫২ বিজিবির খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান Logo কুলাউড়ায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি চাল বিতরণ Logo পাহাড়ি ঢলে গোগালী ছড়া বাঁধ ভাঙন: ১৫ গ্রাম প্লাবিত, ব্যাপক ক্ষয়ক্ষতি Logo প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাত নিহত Logo কুলাউড়ায় পাবলিক লাইব্রেরী পুনঃস্থাপনের দাবিতে ইউএনও বরাবরে স্মারকলিপি Logo লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম Logo কুলাউড়ায় ৯ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় সিগারেট জব্দ Logo চাতলাপুর সীমান্তে বিজিবির কঠোর তৎপরতা: নিয়মবহির্ভূত মালামাল জব্দ Logo ‘পিয়াজু-মুড়ি’ দিয়েই বাজিমাত: মাস্টারশেফ ইউকে-র কোয়ার্টার ফাইনালে বাংলাদেশি বংশোদ্ভূত সাবিনা খান Logo বড়লেখায় খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

‎জন্ম নিবন্ধন দিয়েই পাসপোর্টের আবেদন ও সংশোধন করতে পারবেন প্রবাসীরা

ষাটমাকন্ঠ
  • আপডেট সময় : ০১:৩৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • / 124
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রবাসীরা এখন থেকে জন্ম নিবন্ধন দিয়েই পাসপোর্ট ইস্যু/রি-ইস্যু ও তথ্য সংশোধন করতে পারবেন।

‎ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ বহিরাগমন-৪ শাখা থেকে এ সংক্রান্ত একটি চিঠি পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।

‎ওই চিঠিতে বলা হয়েছে, “জন্ম নিবন্ধন সনদের ভিত্তিতে তথ্য সংশোধনপূর্বক বিদেশে পাসপোর্ট ইস্যু/রি-ইস্যুর আবেদনসমূহ নিষ্পত্তিকরণের ক্ষেত্রে আবেদনকারীর বয়স সংশোধনের ক্ষেত্রে সর্বোচ্চ ৮ বছরের ব্যবধান পর্যন্ত বিবেচনা করা যেতে পারে।”

‎বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের আগের সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা জন্ম নিবন্ধন সনদের সঙ্গে যদি আবেদনকারীর নামসহ অন্যান্য তথ্য না মিলে সেক্ষেত্রে ই-পাসপোর্টের আবেদনপত্র গ্রহণ করা হতো না। এনআইডি বা জন্ম নিবন্ধন সনদের সঙ্গে ই-পাসপোর্ট আবেদনকারীর নামের বানানসহ সব তথ্য অভিন্ন থাকতে হবে। তথ্যে মিল না থাকলে আবেদন গ্রহণ করা হতো না। সেক্ষেত্রে তথ্য ভিন্ন ভিন্ন হলে সংশোধন করে ই-পাসপোর্টের জন্য আবেদন করতে হতো।

‎পাসপোর্ট অধিদপ্তরের সূত্রে জানা গেছে, পাসপোর্ট অধিদপ্তরের সঙ্গে এনআইডির সার্ভার সংযুক্ত। যদি আবেদনকারীর নাম, বাবা-মায়ের নাম, স্থায়ী ঠিকানা জাতীয় পরিচয়পত্রের সঙ্গে অমিল থাকে তাহলে ওই পাসপোর্ট আর ইস্যু হয় না।

‎ তবে এখন থেকে শুধু জন্ম সনদ দিয়েই পাসপোর্টের আবেদন এবং সংশোধন করতে পারবেন প্রবাসীরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‎জন্ম নিবন্ধন দিয়েই পাসপোর্টের আবেদন ও সংশোধন করতে পারবেন প্রবাসীরা

আপডেট সময় : ০১:৩৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫