০৬:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

কুলাউড়া হাসপাতালে সুষ্ঠু সেবা প্রদানের স্বার্থে সব সংকট সমাধানে কাজ করবো: এমপি শওকতুল ইসলাম

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৫৭:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • / 244
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ মার্চ) সকাল এগারোটায় হাসপাতালের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.সারমিন ফারহানা জেরিন এর উপস্থাপনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু ।
এ সময় তিনি বক্তব্যে বলেন, হাসপাতালে সুষ্ঠু সেবা দানে সবসময় সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বর্তমান সরকার জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি হাসপাতালের চিকিৎসকসহ সব সংকট সমাধানের আশ্বাস দিয়ে চিকিৎসা সেবায় হাসপাতালে কর্তব্যরতদেরকে আরও আন্তরিক হওয়ার আহবান জানান। সভায় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন, ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাকির হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসার ডা.প্রানেশ চন্দ্র বর্মা, সিনিয়র সাংবাদিক  এম শাকিল রশীদ চৌধুরী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিপন চন্দ্র দাস, সাংবাদিক মহি উদ্দিন রিপন প্রমুখ।

ষাটমাকন্ঠ / মহি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুলাউড়া হাসপাতালে সুষ্ঠু সেবা প্রদানের স্বার্থে সব সংকট সমাধানে কাজ করবো: এমপি শওকতুল ইসলাম

আপডেট সময় : ০৭:৫৭:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬