০৩:২২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

রিয়াল মাদ্রিদ ফুটবলের প্রথম বিলিয়নার ক্লাব – বছরে আয় ১০৪ কোটি ইউরো

খেলা ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৪০:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • / 259
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফুটবল মাঠে কত রেকর্ড রিয়াল মাদ্রিদের! ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ক্লাবটি এবার ফুটবল-বিপণনেও ইতিহাস গড়ল। প্রথম ক্লাব হিসেবে এক বছরে ১ বিলিয়ন বা ১০০ কোটি ইউরো আয় করেছে স্প্যানিশ ক্লাবটি।

আর্থিক কনসালটিং ফার্ম ডেলয়েট তাদের মানি লিগের জরিপে গতকাল জানিয়েছে এ খবর। রিয়াল তাদের স্টেডিয়াম সান্তিয়াগো বার্নাব্যু সংস্কার করায় ক্লাবটির আয় বেড়েছে বলে জানিয়েছে ডেলয়েট।

২০২৩-২৪ মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জিতেছে রিয়াল। এ মৌসুমে ১০৪ কোটি ৫৫ লাখ ইউরো (প্রায় ১৩ হাজার ৩১৪ কোটি টাকা) আয় করে ডেলয়েট মানি লিগের শীর্ষে মাদ্রিদের ক্লাবটি। ৮৩ কোটি ৮০ লাখ ইউরো আয় করে দুইয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি। শীর্ষ পাঁচে বাকি তিনটি ক্লাব যথাক্রমে পিএসজি (৮০ কোটি ৬ লাখ ইউরো), ম্যানচেস্টার ইউনাইটেড (৭৭ কোটি ১০ লাখ ইউরো) ও বায়ার্ন মিউনিখ (৭৬ কোটি ৫০ লাখ ইউরো)। মানি লিগে এবার শীর্ষ ক্লাবগুলোর অবস্থানের কোনো পরিবর্তন ঘটেনি।

তবে একটি পার্থক্য এবার এতটাই বেড়েছে যা রীতিমতো রেকর্ড—রাজস্ব আয়ে শীর্ষ দুটি ক্লাবের মধ্যে ২০ কোটি ৮ লাখ ইউরোর ব্যবধান। ডেলয়েট মানি লিগের ইতিহাসে শীর্ষ দুটি ক্লাবের মধ্যে রাজস্ব আয়ে এটাই সবচেয়ে বড় পার্থক্য।

শীর্ষ ১০টি ক্লাবের মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগেরই রাজত্ব। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ফুটবল লিগের ৬টি ক্লাব রয়েছে শীর্ষ দশে। সপ্তম থেকে দশম স্থান প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর। আর্সেনাল (৭১ কোটি ৬৫ লাখ ইউরো), লিভারপুল (৭১ কোটি ৪৭ লাখ ইউরো), টটেনহাম (৬১ কোটি ৫ লাখ ইউরো) ও চেলসি (৫৪ কোটি ৫৫ লাখ ইউরো)।

শীর্ষ দশে বাকি চার ক্লাবের মধ্যে দুটি স্প্যানিশ লা লিগার, একটি করে লিগ আঁ এবং বুন্দেসলিগার। ইউনাইটেড যেমন চতুর্থ স্থানে উঠেছে তেমনি বার্সাও ছয়ে নেমে গেছে। নিজেদের স্টেডিয়াম ক্যাম্প ন্যু সংস্কার করায় সেখান থেকে আপাতত সরে গিয়ে অলিম্পিক স্টেডিয়ামকে ঘরের মাঠ বানিয়েছে বার্সা। ম্যাচ ডেতে সেখান থেকে তুলনামূলক কম আয় করে ক্লাবটি। ২০টি ক্লাবের মধ্যে ৯টিই প্রিমিয়ার লিগের।

বার্নাব্যু সংস্কার করায় ২০২৩-২৪ মৌসুমে রিয়ালের ম্যাচ ডে থেকে আয় দ্বিগুণ হয়েছে (২৪ কোটি ৮০ লাখ ইউরো)। তবে ৮০ হাজার আসনের এই স্টেডিয়ামে শব্দদূষণ হয় বলেও অভিযোগ রয়েছে পাশের প্রতিবেশীদের। এ কারণে বার্নাব্যুতে কনসার্ট আয়োজন আপাতত বন্ধ রেখেছে রিয়াল।

মানি লিগে ২০টি ক্লাবের ম্যাচ ডে থেকে আয় বেড়েছে ১১ শতাংশ। তবে টানা দ্বিতীয় বছরের মতো বাণিজ্যিক খাত থেকেই এখনো সবচেয়ে বেশি আয় করছে ক্লাবগুলো। ক্লাবগুলোর মোট আয়ের ৪৪ শতাংশই এসেছে এই খাত থেকে। সম্প্রচার স্বত্ব থেকে ক্লাবগুলোর মোট আয় ৪৩০ কোটি ইউরো।

রিয়ালের ১০০ কোটি ইউরো পেরিয়ে যাওয়ার পেছনে রয়েছে ম্যাচ ডে থেকে ২৪ কোটি ৮০ লাখ আয়, সম্প্রচার স্বত্ব থেকে ৩১ কোটি ৬০ লাখ এবং বাণিজ্যিক খাত থেকে ৪৮ কোটি ২০ লাখ আয়। ম্যাচ ডে থেকে রাজস্ব আয় বিচারে বাকিদের তুলনায় অনেক এগিয়ে রিয়াল। এই তালিকায় দ্বিতীয় সেরা পিএসজির আয়ে ১৭ কোটি ইউরো।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রিয়াল মাদ্রিদ ফুটবলের প্রথম বিলিয়নার ক্লাব – বছরে আয় ১০৪ কোটি ইউরো

আপডেট সময় : ০৫:৪০:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫