০৭:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo গোল্ডেন বুটের লড়াইয়ে মুখোমুখি এমবাপ্পে ও হালান্ড Logo মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন ফুটবলারের স্ত্রী Logo বিশ্বকাপের মঞ্চেই বিদায় বললেন গিলের্মো ওচোয়া, শেষ হলো মেক্সিকোর এক স্বর্ণালী অধ্যায় Logo রাউন্ড অব ৩২-এ জাপানের কাছে বিদায় নেবে ব্রাজিল Logo বড়লেখায় কাদামাটিতে পিচ্ছিল সড়ক, জনস্বার্থে নিসচা’র উদ্যোগে সংস্কার কার্যক্রম Logo জাপান-সুইডেন ড্র, নকআউটে উঠল দুই দলই Logo ভিনির বাতিল গোল নিয়ে রেফারিকে যা বললেন ব্রাজিল কোচ Logo জার্মানিকে হারিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়ল ইকুয়েডর Logo শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে স্বচ্ছতা নিশ্চিতে ১২ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি Logo আজ কুলাউড়ায় আসছেন এনসিপির নাসির উদ্দীন পাটোয়ারী ও সারজিস আলম

মাহে রমজানকে স্বাগত জানিয়ে বড়লেখায় ছাত্রশিবিরের র‍্যালি ও সমাবেশ

রেদওয়ান আহমদ রুম্মান,বড়লেখা (পৌরসভা) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:৩৮:২৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 132
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং রমজানের পবিত্রতা রক্ষার আহ্বানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ২ টায়  পৌরশহরের হাজীগঞ্জ বাজার জামে মসজিদ (বড় মসজিদ) প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়ে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। র‍্যালিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে উপজেলা শাখার সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে এবং উত্তর শাখার সভাপতি কাওসার আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক জেলা সভাপতি হাফিজ ফারুক আহমদ মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক জেলা সভাপতি আব্দুস সামাদ, জেলা সেক্রেটারি মহসিন আহমদ, জেলা সাহিত্য সম্পাদক আব্দুল ওয়াহিদ, সাবেক বড়লেখা উপজেলা সভাপতি খিজির আহমদ প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন শহর শাখার সভাপতি আব্দুর রহমান এবাদ, উত্তর শাখার সভাপতি কাওসার আহমদ, দক্ষিণ শাখার সভাপতি জেবুল আহমদ, পশ্চিম শাখার সভাপতি কামরান আহমদ এবং সুজাউল মাদ্রাসার সভাপতি নোমান আহমদ।
বক্তারা মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে নৈতিকতা, সংযম ও ধর্মীয় মূল্যবোধ চর্চার আহ্বান জানান এবং রমজানের পবিত্রতা রক্ষায় সকলকে সচেতন ভূমিকা পালনের অনুরোধ করেন।
রেদওয়ান / ষাটমাকন্ঠ

নিউজটি শেয়ার করুন

মাহে রমজানকে স্বাগত জানিয়ে বড়লেখায় ছাত্রশিবিরের র‍্যালি ও সমাবেশ

আপডেট সময় : ০৬:৩৮:২৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬