সংবাদ শিরোনাম ::
বড়লেখায় অবৈধভাবে খাল ভরাটের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
আশফাক আহমদ, বড়লেখা উপজেলা প্রতিনিধি
- আপডেট সময় : ০৫:৫৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
- / 59
বড়লেখায় অবৈধভাবে খাল ভরাট ও কৃষিজমি থেকে মাটি কর্তনের অভিযোগে খয়রুল ইসলাম নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সুড়িকান্দি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খাল ভরাট ও কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কর্তনের অভিযোগে খায়রুল ইসলামকে মাটি ও বালু ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩)-এর ৭(ক) ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১) ধারায় একটি মামলায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দ্রুত সময়ের মধ্যে খাল থেকে অবৈধভাবে ভরাটকৃত মাটি অপসারণের জন্য অভিযুক্ত ব্যক্তিকে কঠোর নির্দেশ দেন।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া জানান, পরিবেশের ভারসাম্য ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।























