০৪:৩২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

মুশফিক অযু ছাড়া ব্যাট স্পর্শ করতেন না: মুশফিকের স্ত্রী

খেলা ডেস্ক
  • আপডেট সময় : ১০:০৩:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • / 234
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের ক্রিকেটে পঞ্চপাণ্ডবের একজন মুশফিকুর রহিম। তিন ফরম্যাট মিলিয়ে দেশের ক্রিকেটে সবচেয়ে বেশি রানও তার ঝুলিতে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিদায় নিয়েছিলেন আগেই, এবার ওয়ানডে থেকেও দিয়েছেন অবসরের ঘোষণা। বিদায় বেলায় মুশফিককে নিয়ে এক আবেগঘন বার্তা দিয়েছেন তার স্ত্রী জান্নাতুল কেফায়াত মুন্ডি।

বৃহস্পতিবার (৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে মুশফিককে নিয়ে তার স্ত্রী লেখেন, ‘আলহামদুলিল্লাহ, তোমার অসাধারণ ওয়ানডে ক্যারিয়ার কেটেছে। নিজের প্রতি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত তোমাকে কঠোর পরিশ্রম করতে দেখেছি, ভাঙা পাঁজর নিয়ে এবং গুরুত্বপূর্ণ ম্যাচের আগে একসঙ্গে ২০টি পেইনকিলার নিয়েও খেলতে দেখেছি! তুমি কখনও নিজের জন্য খেলোনি, দলের জন্য এবং দেশপ্রেমের জন্য খেলেছো।’

অযু ছাড়া মুশফিক ব্যাট-বল স্পর্শ করতেন না জানিয়ে তিনি আরও লেখেন, ‘এমন একজন সৎ মানুষ পাওয়াটা আশীর্বাদ, যিনি অযু না করে কখনোই তার ব্যাট ও বল স্পর্শ করতেন না।’

অতিরিক্ত সমালোচনা না করার অনুরোধ করে মুশফিকের স্ত্রী আরও লেখেন, ‘আমি বিশ্বের উদ্দেশ্যে বলতে চাই, দয়া করে এমন পর্যায়ে সমালোচনা করবেন না যে, কাউকে আপনার জন্য প্রার্থনার আসনে বসে কাঁদতে হয়। আমরাও মানুষ।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মুশফিক অযু ছাড়া ব্যাট স্পর্শ করতেন না: মুশফিকের স্ত্রী

আপডেট সময় : ১০:০৩:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫