০২:০৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সড়ক দুর্ঘটনায় আলী হোসেনের মৃত্যুতে জুড়ীতে শোকের ছায়া Logo বড়লেখায় সড়ক দুর্ঘটনায় জুড়ীর যুবক নিহত, গুরুতর আহত ৩ Logo প্যারিসে বিশেষ কনস্যুলার সেবা শুরু, ই-পাসপোর্টে স্বস্তি; আরও উদ্যোগ চান প্রবাসীরা Logo ছাত্র ফেডারেশনের সভাপতি আরিফ, সম্পাদক মুনা Logo দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজ আর দুর্নীতিবাজ দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে Logo নিট প্রশ্নফাঁস ইস্যু: আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান Logo মজুরি বৃদ্ধির দাবিতে সিলেটে চা শ্রমিকদের সড়ক অবরোধ Logo জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস Logo শাবিপ্রবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ আকতারুল ইসলাম চৌধুরীর জানাজা ও দাফন সম্পন্ন Logo বড়লেখায় জুলাই গন-অভ্যত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

কুলাউড়াকে নিরাপদ ও ইনসাফভিত্তিক জনপদে গড়ে তুলবো -জামায়াত প্রার্থী সায়েদ আলী

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৪১:১৮ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / 257
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজার-২ (কুলাউড়া) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার মো. সায়েদ আলী তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা জামায়াতের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ ইশতেহার তুলে ধরেন তিনি।

ইশতেহারে কুলাউড়াকে একটি নিরাপদ, মানবিক, সমৃদ্ধ ও ইনসাফভিত্তিক জনপদে রূপান্তরের অঙ্গীকার করা হয়। এতে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, হাওর উন্নয়ন, অবকাঠামো, কর্মসংস্থান, যুব উন্নয়ন, নারী-শিশু কল্যাণ, চা শ্রমিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নসহ সর্বমোট ১৩টি মূল খাতে ৬৬ দফা উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয়েছে।

ইঞ্জিনিয়ার সায়েদ আলী বলেন, দীর্ঘদিন ধরে কুলাউড়া অবহেলা ও অপশাসনের শিকার হয়েছে। এখন সময় তরুণ সমাজকে সঙ্গে নিয়ে সম্ভাবনাময় এই উপজেলাকে নতুনভাবে গড়ে তোলার। তিনি সকল শ্রেণিপেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ন্যায় ও উন্নয়নের পথে এগিয়ে আসার আহবান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রব, মৌলভীবাজার জেলার সহকারী সেক্রেটারি আজিজ আহমদ কিবরিয়া, মৌলভীবাজার পৌর আমির মাও. তাজুল ইসলাম, কুলাউড়া উপজেলা জামায়াতের আমির আব্দুল মুন্তজিম, নায়েবে আমির জাকির হোসেন, সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী, উপজেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যক্ষ শাহ আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ষাটমাকন্ঠ / মহি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুলাউড়াকে নিরাপদ ও ইনসাফভিত্তিক জনপদে গড়ে তুলবো -জামায়াত প্রার্থী সায়েদ আলী

আপডেট সময় : ০৩:৪১:১৮ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬